আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

৩৭ বছর পর স্বজনের খোঁজে নেদারল্যান্ড থেকে বাংলাদেশে

৩৭ বছর পর স্বজনের খোঁজে নেদারল্যান্ড থেকে বাংলাদেশে

সুলতানা ভ্যান ডি লিস্ট (৪০) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক নেদারল্যান্ড নাগরিক স্বজনদের খোঁজে দীর্ঘ ৩৭ বছর পর মাতৃভূমিতে ফিরে এসেছেন। ১ ফেব্রুয়ারি পূর্ব পুরুষের সন্ধানে স্বামী ইউবি জ্যাকব ও সন্তন নোয়া আবেদ নাবিলা জ্যাকবসকে নিয়ে বাংলাদেশে আসেন সুলতানা।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বজনদের খুঁজে পেতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। এ সময় স্বামী ও সন্তান তার পাশে উপস্থিত ছিলেন।

সুলতানা সাংবাদিকদের জানান, চট্টগ্রামের দোহাজারীতে তার বাড়ি। ৩৭ বছর আগে মা-বাবা মারা যাওয়ার পর তিনি মাত্র মাত্র ৫ বছর বয়সে দেশান্তরিত হন। সুলতানাকে দত্তক নিয়ে গিয়েছিলেন নেদারল্যান্ডসের একটি পরিবার।

তিনি জানান, নেদারল্যান্ডে স্বামী সংসার নিয়ে সুখে থাকলেও তার মন কাঁদতো জন্মস্থান বাংলাদেশের জন্য। তিনি তার বাড়ি দোহাজারী এলাকায় জানালেও বাবা-মার নাম আত্মীয়-স্বজন কিংবা গ্রামের ঠিকানাও জানেন না।

সুলতানা বলেন, ‘ছোটবেলার কোনো স্মৃতি আমার মনে নেই। কেবল দোহাজারী রেলস্টেশন ও বাজারের কথা মনে আছে। আমার বাবা-মা কে তাও জানি না। কিন্তু স্বজনদের ফিরে পাওয়ার প্রবল টানে বাংলাদেশে এসেছি। তাদের খুঁজে বের করবো।’

জন্মভূমিতে ফেরার প্রবল ইচ্ছা থাকলেও যোগাযোগের কোনো মাধ্যম পাচ্ছিলেন না সুলতানা। পরে নেদারল্যান্ড ভিত্তিক এনজিও সংস্থা স্লোভের মাধ্যমে বাংলাদেশ আসেন। সংগঠনের সাবেক এক কর্মকর্তার সহযোগিতায় চট্টগ্রাম এসেছেন। তারা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে স্বজনদের খুঁজে বের করার দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে এনজিও সংস্থা স্লোভের কর্মকর্তা ইসমাইল শরীফ সাংবাদিকদের বলেন, সুলতানার জন্ম ১৯৭৫ সালে তৎকালীন পটিয়া পৌরসভার মহকুমার বর্তমানে চন্দনাইশ উপজেলার দোহাজারী গ্রামে। বাবা-মা মারা যাওয়ার পর দাদী রহিমা খাতুন ডাচ দম্পতির কাছে সুলতানাকে তুলে দেন। তারপর সেখানেই বেড়ে ওঠেন। সুলতানার দত্তক বাবা-মা’র কাছে থাকা অ্যাফিডেভিট থেকে জানা যায়, রহিমা খাতুন দোহাজারী এলাকার মৃত কদম আলীর স্ত্রী। সুলতানার জন্মের পর তার মা-বাবা মারা গেলে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন রহিমা খাতুন। কিন্তু ভরণ-পোষণের সামর্থ না থাকায় একটি ডাচ পরিবারের কাছে তাকে দত্তক দেন। তবে ওই অ্যাফিডেভিটে সুলতানার মা-বাবার নাম উল্লেখ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত