আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বিভিন্ন বিষয়ে উদ্বেগ থাকা মানে এই নয় যে, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেই

বিভিন্ন বিষয়ে উদ্বেগ থাকা মানে এই নয় যে, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেই

বাংলাদেশে নির্বাচনের পরে প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করার কথা বলছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, সারা বিশ্বেই তাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন বিষয়ে উদ্বেগ থাকা মানে এই নয় যে, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব যুক্তরাষ্ট্রের নেই।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সম্পর্কে আপনার সর্বশেষ প্রেসনোটে আমি দেখেছি, যুক্তরাষ্ট্র বিভিন্ন নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বৃহত্তর প্রেক্ষাপটে কাজ করা কীভাবে সম্ভব?

জবাবে মিলার বলেন, আমি বলবো যে, সারা বিশ্বেই আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আমরা বাংলাদেশে দমন-পীড়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু তার মানে এই নয়, সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব আমাদের নেই।

ম্যাথিউ মিলার আরও বলেন, উভয় ক্ষেত্রেই (দমন-পীড়ন ও নির্বাচন) আমাদের উদ্বেগ রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, নানা ক্ষেত্রে আমরা অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতা করতে পারি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস


শেয়ার করুন

পাঠকের মতামত