আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বৃদ্ধাশ্রমে দিতে হবে না বৃদ্ধ বাবা-মাকে: সমাজকল্যাণ মন্ত্রী

বৃদ্ধাশ্রমে দিতে হবে না বৃদ্ধ বাবা-মাকে: সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৃদ্ধ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না। প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে-কেয়ার সেন্টার শুরু করা হবে।

শুক্রবার সকালে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, বৃদ্ধ বয়সে বাবা-মা'রা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার শিকারও হয়ে থাকেন। কর্মজীবীদের অতিরিক্ত চিন্তা নিয়ে কাজ করতে হয়। তাই প্রবীণদের জন্য সরকার ডে-কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে। সেখানে প্রবীনদের জন্য বিনোদন, খেলাধুলা, চিকিৎসাসহ সবধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে. আর ওয়াদুদ টিপু, জেলা জজ আদালতের পিপি রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজু রহরমান টুটুল, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত