আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দোকান ঘরে দুর্বৃত্তদের হামলা ব্যাপক ভাঙচুর

আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দোকান ঘরে দুর্বৃত্তদের হামলা ব্যাপক ভাঙচুর

নওগাঁর রাণীনগরের বিলকৃষ্ণপুর বাজারে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত একটি দোকান ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। দুর্বৃত্তদের হামলায় ওই দোকানে বসে থাকা উপজেলার পালশা গ্রামের মোশারফ হোসেন (৫৫) ও দোকানের মালিক রফিকুল ইসলামকে লোহার রড, হাসুয়া ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 


গত শনিবার  রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার রাতে মোশারফ হোসেনের ছেলে মো. আসাদুল ইসলাম বাদী হয়ে ১৭ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

উপজেলা তেবাড়িয়া ও পালশা গ্রামের বাসিন্দারা জানান, যাদের নামে মামলা হয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। তারা চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন যাবত জড়িত আছে। এরা এলাকার মানুষের জন্য চরম আতঙ্ক। তাই এদের হাত থেকে এই এলাকার শান্তিকামী মানুষরা রক্ষা পেতে চায়।  

জানা গেছে, উপজেলার তেবাড়িয়া গ্রামের রেদওয়ান ইসলাম, শাহিন হোসেন, আজাদ আলীসহ অন্যদের সঙ্গে মোশারফ হোসেনের নির্বাচন কেন্দ্রীকসহ নানা বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে মোশরাফ হোসেন বিলকৃষ্ণপুর বাজারে রফিকুল ইসলামের চায়ের দোকানে বসেছিল। এ সময় হঠাৎ করে রেদওয়ান, শাহিন, আজাদসহ আরও কয়েকজন মোশারফের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এবং রফিকুলের চায়ের দাকানে ভাঙচুর করে। এ ঘটনায় আহতদের রক্ষায় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে দ্রুত চলে যায়। 


মোশারফ হোসেনের ছেলে আশাদুল ইসলাম জানায়, গুরুতর আহত তার বাবা মোশারফ হোসেন ও দোকান মালিক রফিকুলকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আসামিদের অধিকাংশ সর্বহারা দলের সদস্য। তাদের ভয়ে এলাকার লোকজন সব সময় ভয়ে থাকে। সস্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এদের অনেকের নামে থানায় মামলা রয়েছে। 

প্রধান শিক্ষক আবু সাইদ বলেন, দুর্বৃত্তদের প্রায় সকলেই ঢাকায় থাকে এবং প্রতি ঈদে বাড়ি এসে নিজেদের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গ্রামবাসীদের ওপর নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এদের মধ্যে কয়েকজন সর্বহারা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমি এই ঘটনায় সোমবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পরিতাপের বিষয় আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের কাউকেই আটক করতে পারেনি।

মামলার তিন নম্বর আসামি আজাদ আলীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ এবং ঘটনায় আমি জড়িত নই। তবে অন্যরা কি করেছে তা আমি জানি না। মামলার অন্য আসামিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। 

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, মামলার প্রেক্ষিতে আসামিদের আটক করার তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুতই আসামিদের আটক করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত