আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফেইসবুক জুড়ে লাল প্রোফাইল

ফেইসবুক জুড়ে লাল প্রোফাইল

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ৩০ জুলাই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তবে শোকের রঙ কালো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচারে দেখা গেছে লাল রঙ।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচির অংশ হিসেবে ফেসবুকজুড়ে এখন শুধুই লাল রংয়ের প্রোফাইল ফটো। ৩০ জুলাই মঙ্গলবার সকাল থেকে ফেসবুকে বিভিন্ন জনের প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা যায়। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।
জানা গেছে, মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের এটিকে স্বাভাবিকভাবে নেয়নি। এই শোক পালন প্রত্যাখ্যান করে কালোর বদলে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙকে বেছে নেন তারা। ২৯ জুলাই সোমবার রাত থেকেই ফেসবুকজুড়ে নতুন এই ট্রেন্ডের দেখা মেলে। শিক্ষার্থীদের পাশাপাশি এতে যোগ করেন নানা পেশার মানুষ। এদিকে, সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন। এর আগে, ২৯ জুলাই সোমবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এদিকে, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত