আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পদত্যাগ করবেন না বললেন চাঁবিপ্রবি উপাচার্য নাছিম

পদত্যাগ করবেন না বললেন চাঁবিপ্রবি উপাচার্য নাছিম

কোটা সংস্কার আন্দোলনে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের পদত্যাগের দাবির মুখে থাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।


শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যারা আন্দোলন করছেন, তারা তাদের যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মতে, পদত্যাগের মতো কোনও ঘটনা ঘটেনি। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।'


তিনি আরও বলেন, 'আমি নিজ থেকে পদত্যাগ করব না। এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আমার পদত্যাগের প্রয়োজন হবে। সরকার আমাকে নিয়োগ দিয়েছে, নতুন সরকার যদি মনে করে যে এই উপাচার্যকে রাখার প্রয়োজন নেই, তখন আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব।'

পদত্যাগ দাবিকারীদের সম্পর্কে তিনি বলেন, 'যারা পদত্যাগের দাবি করছেন, তারা সেটাকে যৌক্তিক মনে করছেন বলেই করছেন। তবে কবে ক্যাম্পাসে যোগ দেব সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।'


এর আগে শেখ হাসিনার সরকারের পতনের পর উপাচার্য ড. নাছিম আখতারের পদত্যাগের দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত দুদিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার শিক্ষার্থীদের ন্যূনতম সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদাসীন ছিলেন, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা তার পদত্যাগ দাবি করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের বাধা দিয়েছিলেন এবং ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে তাদের হুমকি-ধমকি দিয়েছিলেন

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত