আপডেট :

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

২৫ হাজার কোটি টাকা ঋণ ওয়াসার

২৫ হাজার কোটি টাকা ঋণ ওয়াসার

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ওয়াসাকে ডুবিয়েছেন সংস্থাটির এমডি তাকসিম এ খান। টানা ১৫ বছর ধরে এমডি পদে থেকে একের পর এক উন্নয়ন প্রকল্প নিয়ে নিজের আখের গুছিয়েছেন তিনি। বিদেশি ঋণের ভারে ডুবতে বসেছে সংস্থাটি। ওয়াসার তথ্য অনুযায়ী, প্রায় ২৫ হাজার কোটি টাকার ঋণের মধ্যে পড়েছে তারা। ইতিমধ্যে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন তাকসিম। সীমাহীন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে কর্মকর্তা-কর্মচারীরা।


২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথম বারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্ট সপ্তম বারের মতো ঐ পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। তাকসিমের আমলে ঢাকা ওয়াসায় বৈদেশিক ঋণের টাকায় বড় বড় কয়েকটি প্রকল্প নেওয়া হয়। এর ফলে ঢাকা ওয়াসাকে ঋণের সুদ ও আসলের কিস্তি পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঋণের পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং বাস্তবায়নের পর তা চালু করতে না পারার মতো কারণে সংস্থাটির ব্যয় বেড়েছে।

 


পানির স্তর নেমে যাচ্ছে, তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার অজুহাতে বড় বড় প্রকল্প নেন তাকসিম। এরপর বিভিন্ন দাতা সংস্থা থেকে ঋণ নিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি। অথচ ২০০৯ সালে যখন দায়িত্ব নেন, তখন গভীর নলকূপের সংখ্যা ছিল সাড়ে ৪০০, বর্তমানে সেই গভীর নলকূপের সংখ্যা সাড়ে ৯০০। অর্থাৎ ভূগর্ভস্থ পানির উৎস আরও বেড়েছে। তবে থেমে নেই তার বড় প্রকল্প। ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে ২০১৯ সালের জুনে ‘পদ্মা-জশলদিয়া পানি শোধনাগার প্রকল্প’ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় জানানো হয়, এই পানি শোধনাগার থেকে প্রতিদিন ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ পানি সরবরাহের মতো কোনো রেকর্ড দেখাতে পারেনি ওয়াসা। ওয়াসা কাগজ-কলমে ২৮ কোটি লিটার দেখালেও বাস্তবে পানি সরবরাহ হচ্ছে ২২ কোটি লিটার। ৩ হাজার ৬৭০ কোটি টাকার এই প্রকল্প থেকে মাত্র ২২ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে।

 

একইভাবে রাজধানীর আফতাবনগরে দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের উদ্দেশ্য ছিল ঢাকা শহরের পয়ঃবর্জ্য পাইপ লাইনের মাধ্যমে নিয়ে সেখানে শোধন করে বালু নদীতে ফেলা হবে। ২০২৩ সালের ১৩ জুলাই দাশেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। ৩ হাজার ৪৮২ কোটি টাকার এই প্রকল্পও ড্রেনেজ লাইন নির্মাণের কারণে সুফল দিতে পারছে না। ঢাকা শহরের পয়ঃবর্জ্যের কথা বলা হলেও বাস্তবে নেওয়া হচ্ছে ড্রেনেজের বর্জ্য। এখানেও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে।

গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম। ওয়াসা আইন অনুযায়ী, ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। তবে অনেক ক্ষেত্রেই বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করেছেন তাকসিম। এ নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের ঘটনাও ঘটে। পরে অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ায় সরে যেতে হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে। ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে চাকরি শুরু করে এখন ৬ লাখ ২৫ হাজার টাকা বেতন ও আনুষঙ্গিক সুবিধা নিচ্ছেন ওয়াসা এমডি।

 

এদিকে গত রবিবার ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মোজাম্মেল হক বলেন, তাকসিমের অন্যায় কাজের প্রতিবাদ করলেই তার ওপর খড়গ নেমে এসেছে। কোনো কারণ প্রদর্শন ছাড়াই চাকরিচ্যুত করা হতো। কয়েক জন আদালতের আদেশ নিয়ে আসার পরও চাকরি করতে দেওয়া হয়নি। কর্মচারী আব্দুল আলিম বলেন, চাকরি স্থায়ী না করে আউটসোর্সিং করা হয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে শতকোটি টাকার বাণিজ্য করেছেন তাকসিম।

খোঁজ নিয়ে জানা যায়, তাকসিম কার্যালয়ে আসছেন না। কোথায় আছেন, কেউ বলতে পারবেন না। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা এ এস এম মোস্তফা তারেক ইত্তেফাককে বলেন, ‘সর্বশেষ ৩১ জুলাই এমডি অফিস করেছেন। তখন আমার সঙ্গে কথা হয়েছে। এরপর তিনি অফিসে আসেননি। এখন কোথায় আছেন, বলতে পারব না।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত