আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গুমের সাথে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

গুমের সাথে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

 

গুমের সঙ্গে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’ সংগঠন।

 

বুধবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, ‘আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি জানাই, যারা গুমের সঙ্গে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’

একইসঙ্গে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।

এর আগে রোববার (১১ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিল সংগঠনটি। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের আয়না ঘরের মতো বন্দিশালা থেকে নিঃশর্ত মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি এবং জাতিসংঘ ও নাগরিকদের তত্ত্বাবধানে দ্রুত একটি কমিশন গঠন করার দাবি জানান তারা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত