আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন

শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।


মির্জা ফখরুল বলেন, 'আমরা দীর্ঘ লড়াই করেছি… তারপর যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ভারতে বসে শেখ হাসিনা তার সুযোগ গ্রহণ করতে পারেন… ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন, সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।'


তিনি বলেন, 'বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে... বুকের রক্ত ঢেলে দিয়েছে… আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে… প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'এই যে কমিউনালিজমের কথা বলছে, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা বলছে… এটা একটা চক্রান্ত। এই কথা বলে ধোঁয়া তুলে তারা (আওয়ামী লীগ) আরেকটা ঝগড়া করতে চায়। আপনারা নিজ নিজ এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করুন, শান্তি ব্রিগেড তৈরি করে পাহারা দেবেন। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দেবেন… তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জানমালের দায়িত্ব কিন্তু আপনাদের।'


বিএনপি চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী 'প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে' বলেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা অনেক বিপদে পড়ে যাব। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসতে পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।"

তিনি বলেন, 'এই সরকার একেবারে নরম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার… এটা মনে রাখতে হবে। তাদের দায়িত্ব একটা নির্বাচন করে দিয়ে যাবে। জঞ্জাল জমা হয়েছে। এই জঞ্জাল সাফ করতে হবে। এজন্য তাদের কিছু সময় দিতে হবে। প্রেম, ভালোবাসা দিয়ে সবাইকে কাজ করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়।'

আজকের মিলাদ মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থতা কামনা এবং চলমান আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ঢাকা ছাড়াও সারা দেশে মহানগর, জেলা ও উপজেলায় এই দোয়া মাহফিল হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর পরিচালনায় দোয়া মাহফিলে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত