আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হানিফ-আতাসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

হানিফ-আতাসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

কুষ্টিয়ায় ছাত্রদের আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় সদর মডেল থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ ও তার চাচাতো ভাই উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ ৪৮ জনকে এই দুই মামলায় আসামি করা হয়েছে।


শুক্রবার (১৬ আগস্ট) দুটি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক। একটি মামলার বাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল ও অপর মামলার বাদী নিহত শিশু আব্দুল্লাহর বাবা লোকমান।


মামলায় সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফ ও আতাউর রহমান আতাসহ এজাহার নামীয় আসামি ৩৫ জন। এছাড়া অজ্ঞাত আরও ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের নির্দেশেই নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

পুলিশ জানায়, কুষ্টিয়ায় ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাতজন নিহত হন। শহরের থানাপাড়ার শিশু আব্দুল্লাহ (১৫), আলামপুর গ্রামের মাদ্রাসা ছাত্র উসামা (১৪), হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের বাবু (৪৫), একই গ্রামের আশরাফুল (৪০), ফারাজিপাড়া বাবলু (৪৫), থানাপাড়ার ইউসুফ আলী (৫৫),আমলাপাড়ার সবুজ (৩৫) তাদের মধ্যে রয়েছেন।


দায়ের হওয়া মামলার প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মাহফুজুল হক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত