আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গেছেন অপু বিশ্বাস

হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গেছেন অপু বিশ্বাস

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস চলতি বছরের জানুয়ারিতে মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। ‘শেখ রাসেলের আর্তনাদ’ নামে এ সিনেমাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, এতে চরিত্রের নাম ছিল হাসু। আগস্টের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবার কথা থাকলেও এবার জানা গেল সিনেমাটি থেকে সরে এসেছেন অপু বিশ্বাস। 

 

সংবাদমাধ্যম অনুযায়ী, অপু বিশ্বাস একসময় জানিয়েছিলেন, সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যান তিনি। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছিল তার।

বর্তমানে দেশের পটভূমি পাল্টানোর পর সিনেমাটির কাজ শুরু হবে কি না জানতে চাইলে এই নায়িকা জানান, অনেক আগেই তিনি সিনেমাটি থেকে সরে এসেছেন। সিনেমাটির কাজ শুরু হওয়া প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। 

সিনেমাটি থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে অপু বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, সিনেমার প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই এটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। 

 

সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। চুক্তি হওয়ার এক মাসের মাথায়; অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’

বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে নির্মিতব্য এই সিনেমার ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত বলা যায়। পরিচালক সালমান হায়দারের সঙ্গে যোগাযোগ করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত