আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককে আর সহায়তা দেওয়া হবে না

টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংককে আর সহায়তা দেওয়া হবে না

দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।


এ সময় গভর্নর বলেন, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে বেআইনিভাবে তারল্য সহায়তা দিয়ে সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। আর আমানতকারী কোন ব্যাংকে আমানত রাখবে সেটা আমানতকারীর সিদ্ধান্ত। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই।


আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং কমিশন হলে এসব ইসলামী ব্যাংকগুলোকে আলাদাভাবে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হবে। তাই বলে টাকা দিয়ে সহায়তা করা যেমন কোনো সমাধান নয়, ঠিক তেমনি বন্ধ করে দেওয়াও সমাধান নয়। আমানতকারিদের স্বার্থ রয়েছে।

তিনি আরও বলেন, অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কেননা প্রতিটা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান জড়িত রয়েছে। এছাড়া দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।


আহসান এইচ মনসুর বলেন, যেসব ব্যাংক আস্থাহীনতায় ভুগছে তার জন্য ওইসব ব্যাংকের পর্ষদই দায়ী। যেসব ইসলামী ব্যাংকের গ্রাহকরা যদি টাকা বা আমানত উঠিয়ে নেয়, সেটার জন্য সেই ব্যাংকই দায়ী। অন্য কেউ দায়ী নয়। সরকার সেখানে কোনো হস্তক্ষেপ করবে না। সব সময় এসব অনিয়মে জড়িত ব্যাংকগুলোকে উদ্ধার করা ঠিক নয়।

ডলার দর বর্তমানে তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করা যায় এই দর এখানেই থাকবে। তাতে মূল্যস্ফীতি কমবে বলে আশা করা যায়। আগে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে। এই সমস্যা সমাধান করা কঠিন। রেমিটেন্স প্রবাহ বাড়িয়ে আমানত বাড়াতে হবে। তাতে তারল্য সংকট কমবে।

হাজার টাকার নোট বাতিলের এক প্রশ্নে গভর্নর বলেন, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাদ করার কোনো চিন্তাও নেই।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত