আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

থানায় যুক্ত হলেও, গতি নেই পুলিশের কার্যক্রমে

থানায় যুক্ত হলেও, গতি নেই পুলিশের কার্যক্রমে

যাত্রাবাড়ী থানার সামনে চেয়ার টেবিল বসিয়ে দায়িত্ব পালন করছিল আনসারের কয়েক জন সদস্য। তাদের চোখের সামনে কঙ্কালের মতো পড়ে আছে অগ্নিকাণ্ডে ধ্বংস হওয়া গাড়িগুলো। থানার কার্যক্রমের জন্য যেসব গাড়ি প্রয়োজন তা সবই জ্বলেপুড়ে অঙ্গার হয়ে গেছে। এই থানার ভেতর এবং বাইরে সবই পুড়ে গেছে আগুনে। বর্তমানে থানার প্রাথমিক কার্যক্রম জিডি গ্রহণের মাধ্যমে শুরু হলেও যানবাহন না থাকায় বাইরের কার্যক্রম সব বন্ধ রয়েছে।


গতকাল সোমবার সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। একই অবস্থা উত্তরা পূর্ব, ভাটারা, বাড্ডা, খিলক্ষেত ও উত্তরা পশ্চিম থানাসহ ডিএমপির ৫০ থানার বেশির ভাগেই ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহনের। যার ফলে পুলিশ সদস্যরা থানায় যুক্ত হলেও যানবাহনগুলো ধ্বংসের কারণে গতি কমেছে কার্যক্রমে।


ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম মুন্সী বলেন, টিকাটুলীতে ১০ তলা ভবনের চতুর্থ তলায় থানার কার্যক্রম চলছে। এ পর্যন্ত ১০/১২টি জিডি গ্রহণ করা হয়েছে। দুই সহদর হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, থানার ভেতরে এবং বাইরে থাকা সব কিছুই ধ্বংস হয়ে গেছে। যা কিছু নষ্ট হয়েছে সবই জনগণের। মামলার আলামত, পুলিশের আগ্নেয়াস্ত্র, বেসরকারি আগ্নেয়াস্ত্র, কম্পিউটার, টেলিভিশন, সিসি ক্যামেরার মনিটর, কনস্টেবলদের ব্যারাকের ট্রাঙ্ক, মূল্যবান জিনিসপত্র—কিছুই নেই।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল বলেন, যানবাহন না থাকায় তদন্তের জন্য কেউ বাইরে যেতে পারছেন না।


রমনা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই বলেন, গত ৯ আগস্ট থেকে রমনা থানার কার্যক্রম শুরু হয়। সোমবার পর্যন্ত প্রায় ১৫০ জিডি হয়েছে। এছাড়া কয়েকটি মামলাও হয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার। রাতে পুলিশের নিয়মিত টহল ডিউটি দেওয়া হচ্ছে। তবে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের কার্যক্রম বন্ধ রয়েছে।

গতকাল বাড্ডা থানায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, থানার সামনে কেউ পোশাক পরে আবার কেউ সিভিল পোশাকে বসে আছেন। থানার ভিতরে অগ্নিসংযোগ করায় ভিতরে বসার বা কাজ করার কোনো অবস্থা নেই। থানার গেটে ডিউটি পালন করছেন আনসার সদস্যরা। কয়েক জন পুলিশ সদস্যর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের চেয়ার টেবিল থেকে শুরু করে সব পুড়ে গেছে। থানার ভিতরে বসার মতোও অবস্থা নেই। যানবাহন পুড়ে যাওয়ায় মামলার তদন্ত কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। যানবাহন না থাকায় নিরাপত্তাহীনতায় অপারেশনাল কাজ থেকে বিরত রয়েছেন তারা।

ডিএমপির ৫০টি থানার মধ্যে সবগুলো থানার অপারেশনাল কাজ বাদে যানবাহন ছাড়াই কার্যক্রম স্বল্প পরিসরে শুরু হয়েছে। থানায় কর্মরত কনস্টেবল, এএসআই, এসআই, পরিদর্শকসহ যোগদান করেছেন। তবে এখনো স্বল্পসংখ্যক পুলিশ সদস্য অনুপস্থিত রয়েছেন। কিছু পুলিশ সদস্য আহতও রয়েছে। এরই মধ্যে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা থানাগুলো মেরামতের কাজ শুরু করেছে পুলিশ সদর দপ্তরের উদ্যোগে। যানবাহনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত