আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হল নতুন মুখ

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হল নতুন মুখ

আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হল নতুন ৩ মুখ। তারা তিন জনই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এর ফলে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হয়।


তারা হলেন অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান (বিসিএস-স্বাস্থ্য), ফিরোজ আহমেদ (বিসিএস-অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ও খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান (বিসিএস-শুল্ক ও আবগারি)


গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে সাবেক আমলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কমিশনের অন্য সদস্যরা হলেন সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত