আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে রাজউক কার্যলয় ঘেরাও

লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে রাজউক কার্যলয় ঘেরাও

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজনের অবৈধ প্লট বাতিলের দাবিতে রাজউক রূপগঞ্জের পূর্বাচল শাখা কার্যলয় ঘেরাও করেন ক্ষতিগ্রস্তরা। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকার শাখা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।


আদিবাসীরা (স্থানীয় বাসিন্দা) বলেন, পূর্বাচলের প্রকৃত জমি মালিক তথা আদিবাসীদের বঞ্চিত করে বিগত সময়ে শেখ হাসিনার পরিবারসহ তার ৫ হাজার নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করা হয়েছে।  নানা অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া বিগত সরকারের দোসরদের সব প্লট বরাদ্দ বাতিল চাই। দাবি আদায় না হলে আমাদের বাপ-দাদার ভিটেমাটির ওপর দিয়ে যাওয়া ৩০০ ফুট সড়ক বন্ধ করে অবরোধ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 


পরে রাজউকের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তারেক ক্ষতিগ্রস্তদের মোবাইল ফোনে তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিলের বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষুব্ধরা ঘেরাও কর্মসূচি স্থগিত করেন।

পূর্বাচল আদিবাসী অধিকার আদায় আন্দোলনের’ প্রধান সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ আলম অভি, আনোয়ার, সাহেদ প্রধান, মুন্না, শিক্ষিকা সানজিদা আক্তার, আমেনা বেগম প্রমুখ।


উল্লেখ্য, আইন ও বিধি লঙ্ঘন করে ২০২২ সালে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ হাসিনা নিজের নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দিয়েছেন। তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিক রূপান্তিকে ১০ কাঠার প্লট দেওয়া হয়। পরে রাজউকের নথিতে এটি 'রাষ্ট্রের সর্বোচ্চ গোপনীয়' বিষয় হিসেবে উল্লেখ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত