আপডেট :

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি

ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি

ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির হয়েছে। বাবাসাহেব আম্বেদকরকে অবমাননা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য ঘিরে এমন ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পার্লামেন্টের মকর দরজায় এমন ঘটনায় আহত দুই বিজেপি এমপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিজেপির এমপি প্রতাপ ষড়ঙ্গী অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে তাকে ধাক্কা মারেন এবং সংসদে ঢুকতে বাধা দেন। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন।


কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ষড়ঙ্গী এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুতকে মারাত্মকভাবে জখম করেছেন রাহুল।

তবে রাহুল গান্ধী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি যখন সংসদের ভেতরে ঢুকতে যাচ্ছিলাম, তখন কিছু বিজেপি সাংসদ আমাকে ঢুকতে বাধা দেন। তারা আমাকে ধাক্কা দিতে থাকেন।

তিনি বলেন, আমার সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকেও ঢুকতে বাধা দেওয়া হয়। এর ফলে ধাক্কাধাক্কির একটা পরিস্থিতি তৈরি হয়।


ভারতের পার্লামেন্টে বিজেপি ও বিরোধীদলীয় এমপিদের মধ্যে হাতাহাতি হয়েছে। ছবি: সংগৃহীত

মল্লিকার্জুন খাড়গে জানান, বিজেপির এমপিরা তাকে ধাক্কা দিয়েছেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

তিনি বলেন, আমরা ধাক্কাধাক্কিতে প্রভাবিত হই না। আমাদের ভেতরে (সংসদে) ঢোকার অধিকার আছে। বিজেপি সাংসদরা আমাদের ঢুকতে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন।

দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা জানিয়েছেন, দুই নেতা মাথায় আঘাত পেয়েছেন। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পরীক্ষা করা হবে। উপসর্গভিত্তিক চিকিৎসা শুরু হয়েছে।

তিনি বলেন, সাংসদ মুকেশ রাজপুত অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই মুহুর্তে তিনি সচেতন, তবে তিনি উদ্বিগ্ন। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত