আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

মহাবিপাকে জাস্টিন ট্রুডো, হারাচ্ছেন কি পদ?

মহাবিপাকে জাস্টিন ট্রুডো, হারাচ্ছেন কি পদ?

চরম রাজনৈতিক অস্থিরতায় দিন পার হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। নিজ দলের আইনপ্রণেতারাই এখন তার পদত্যাগ চাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের নির্বাচনে ট্রুডোর দলের হারার সম্ভাবনা অনেক বেশি। তার মধ্যে নিজে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। খবর রয়টার্স, দ্য গার্ডিয়ানের। 


গত রোববার ট্রুডোর অনেক সাবেক মিত্র বলেছেন, লিবারেল পার্টির অনেক এমপি এখন মনে করছেন সময় এসেছে তার পদত্যাগ করার। 

কানাডার সম্প্রচারমাধ্যম সিবিসি, টরেন্টো স্টারসহ বেশ কয়েকটি কানাডিয়ান মিডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার লিবারেল পার্টির ৭৫ জন এমপির মধ্যে ৫১ জন ভার্চুয়ালি বৈঠক করেছেন। তারা সম্মিলিতভাবে ট্রুডোর পদত্যাগের বিষয়ে একমত হয়েছেন। 

ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন কানাডার তৎকালীন উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর লিবারেল পার্টির ২১ জন এমপি প্রকাশ্যে ট্রুডোর পদত্যাগ চেয়েছেন। 

লিবারেল পার্টির আইনপ্রণেতা চন্দ্রা আরিয়া সিবিসিকে রোববার বলেছেন, এখন নেতৃত্ব পরিবর্তন ছাড়া বিকল্প নেই। আরিয়াও ট্রুডোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। 

২০১৩ সাল থেকে লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে দেশটির প্রধানমন্ত্রী হন। এরপর টানা ৯ বছর ধরে তিনি এ পদে আছেন।

সম্প্রতি মার্কিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

এমন হুঁশিয়ার বার্তার পর যুক্তরাষ্ট্রে ছুটে যান ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের কথা বলেন ট্রাম্প। এ নিয়েও ট্রুডোর দলকে বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়া ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি নিয়েও এখন পর্যন্ত সমাধানে পৌঁছাতে পারেনি ট্রুডো প্রশাসন। 

ট্রাম্পের এই শুল্ক নীতির হুঁশিয়ারি নিয়েই ট্রুডোর সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন ফ্রিল্যান্ড। এ ছাড়া কানাডা অর্থনীতি নিয়েও সংকট চলছে। সেইসঙ্গে সাম্প্রতিককালে ট্রুডোর জনপ্রিয়তাও নিম্নমুখী। সবমিলিয়ে মহাবিপাকে ট্রুডো। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত