আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইইউ’র ‘নিরাপদ দেশ’ তালিকায় রয়েছে বাংলাদেশ, কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়

ইইউ’র ‘নিরাপদ দেশ’ তালিকায় রয়েছে বাংলাদেশ, কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়

ইউরোপীয় ইউনিয়ন নতুন করে সাতটি দেশকে ‘নিরাপদ’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। ফলে ইউরোপে এসব দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠবে। একই সঙ্গে এসব দেশের আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে আগের চেয়ে সহজ ও দ্রুততর পদ্ধতিতে।

গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে সাতটি দেশের নাম ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো—বাংলাদেশ, ভারত, মিশর, কলম্বিয়া, কসোভো, মরক্কো ও টিউনিশিয়া। খবর বিবিসির।

ইইউ’র অভিবাসন কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, 'বিভিন্ন সদস্য দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত।' তিনি আরও জানান, এই পদক্ষেপ ইউরোপের অভ্যন্তরে অবৈধ অভিবাসন প্রবাহ কমানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।

আরেকদিকে, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এই সিদ্ধান্তকে ইতালির সরকারের বড় সাফল্য বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে ইউরোপীয় অভিবাসন নীতিতে পরিবর্তন আনার পক্ষে ছিলাম। আজকের এই ঘোষণা আমাদের সেই প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য ফলাফল।'

এই ঘোষণার ফলে ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশায় থাকা বাংলাদেশি ও অন্যান্য তালিকাভুক্ত দেশের নাগরিকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আশ্রয়ের আবেদন করলে এখন তাদের প্রমাণ করতে হবে যে তারা সত্যিকার অর্থেই নির্যাতনের মুখে পড়ে দেশ ছেড়েছেন—যা আগের তুলনায় অনেক বেশি কঠিন ও জটিল হবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত