আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জাইকার অর্থায়নে যমুনায় রেলসেতু

জাইকার অর্থায়নে যমুনায় রেলসেতু

ট্রান্স-এশিয়ান রেলপথের অংশ হিসেবে যমুনা নদীর ওপর দিয়ে আলাদা একটি রেলসেতু নির্মাণ করা হবে। এটি নির্মাণে স্বল্প সুদে ঋণ দেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।

বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে জাইকার সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল ইসলাম ও জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে চুক্তিপত্রে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান। পরে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

বুধবার জাইকার সঙ্গে ছয়টি প্রকল্পে ১৩ হাজার কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংস্থাটি ৩৭তম প্যাকেজের আওতায় ছয়টি প্রকল্পের জন্য সাড়ে ১৭ হাজার কোটি ইয়েন ঋণ দিতে সম্মত হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (১ ইয়েন সমান দশমিক ৭৭ টাকা) এর পরিমাণ ১৩ হাজার কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে যমুনা নদীর ওপর দিয়ে রেলসেতু নির্মাণে ১৮৯ কোটি টাকা, সড়ক ও জনপথ অধিদপ্তরের সীমান্ত এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়নে দুই হাজার ২০০ কোটি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মেট্রোরেল প্রকল্পে পাঁচ হাজার ৮১৮ কোটি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দুই হাজার ৯১২ কোটি টাকা এবং বিদ্যুৎ বিভাগের জ্বালানি সাশ্রয় ও উন্নয়ন প্রকল্পে ৯২২ কোটি টাকা ঋণ দেবে জাইকা।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পে এক হাজার ৩০৮ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

এই ঋণের বার্ষিক সুদের হার মাত্র দশমিক শূন্য ১ শতাংশ, যা ১০ বছরের অন্তর্বর্তী সময়কালসহ ৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। সংস্থাটির সুদের হার বাংলাদেশের অন্যান্য উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), রাশিয়া ও চীনের তুলনায় অনেক কম।

যমুনা রেলসেতু নির্মাণ প্রকল্পটি কাজ চলতি বছরের শেষ দিকে শুরু হবে। এ প্রকল্প শেষ হবে ২০১৮ সালের শেষে দিকে। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ রেলসেতুটিতে ডুয়ালগেজ ডাবল রেললাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

ট্রান্স-এশিয়ান রেলপথের অংশ হিসেবে এই রেলসেতু নির্মাণ করা হবে। এটি ভরতের সঙ্গে রেল যোগাযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে সহজেই অভ্যন্তরীণ ও রপ্তানিযোগ্য পণ্যবাহী কনটেইনার পরিবহন করা যাবে বলে মনে করছে সরকার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত