আপডেট :

        নিউইয়র্কে নির্মাণকাজে আশ্রয়চ্যুত সাত পেঁচা মিলল কাছের আরেক জলাধারে

        তিন বিমান সংস্থার ৬ লাখ ডলার জা লি য়া তি, সাবেক কর্মীর ১৬ মাস কা রা দ ণ্ড

        ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল আসনে শক্ত অবস্থানে আফগান-আমেরিকান আয়েশা ওয়াহাব

        আবাসন সংকট মোকাবিলায় ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব ৩৭ পাস, ১-এর ভোট গণনা চলছে

        ভোটের সময় পরিচয়পত্র দেখানোর প্রস্তাব প্রত্যাখ্যান ক্যালিফোর্নিয়ার ভোটারদের, পাস হয়নি প্রস্তাব ৩৯

        কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে, নির্বাচনে গড়ল একাধিক নতুন ইতিহাস

        লস এঞ্জেলেসে মেয়র নির্বাচন ঘিরে হাড্ডাহাড্ডি লড়াই, স্থানীয় বিভিন্ন পদেও ভোটের ফল

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত জাভিয়ের বেসেরা, দেশজুড়ে ডেমোক্র্যাটদের একের পর এক জয়

        যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে যাচ্ছে, কখন জানা যাবে নির্বাচনের ফল

        কারাগার থেকে পালিয়ে ৯ দিন পলাতক, মিসৌরিতে কাদায় আটকে ধরা পড়ল খুনি

        রিপাবলিকানদের দুর্গে ডেমোক্র্যাটদের নজিরবিহীন জয়, বদলাচ্ছে মার্কিন রাজনীতির সমীকরণ

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

প্রতীকে শাপলা চাই, না পেলে লড়বে এনসিপি

প্রতীকে শাপলা চাই, না পেলে লড়বে এনসিপি

নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ না পেলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি)।


রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শাপলা ছাড়া বিকল্প অপশন নেই। লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।’

নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, ‘নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড। ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সেই আইনটিও পরিবর্তন করতে হবে।’

ইসির অনেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। তবে তিনি বলেন, এই ইসিতে যারা নিজেদের ভালো কাজের পরিচয় দিয়েছেন, তাদের রাখা যেতে পারে।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী ছাড়া অন্যরা হলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।

সিইসির সঙ্গে বৈঠকের সারাংশ তুলে ধরেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তিনি বলেন, বৈঠকে তারা প্রতীক হিসেবে শাপলা বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে নতুন একটি আবেদন জমা দিয়েছেন।

এ ছাড়া আলোচনায় এনসিপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের তালিকা থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। জহিরুল ইসলাম বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে, সে অনুযায়ী কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার কথা। তারা সেটা ইসির নজরে এনেছেন। কমিশন বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে।

জাতীয় প্রতীক শাপলা হলে এনসিপি একই প্রতীক দাবি করতে পারে কি না, এমন প্রশ্নে জহিরুল ইসলাম বলেন, শুধু শাপলা জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের একটি অংশ। জাতীয় প্রতীকে শাপলা ছাড়াও পাট পাতা, ধানের শীষ ও তারকা চিহ্ন আছে। এই প্রতীকগুলো অন্যান্য রাজনৈতিক দল ব্যবহার করছে। আর জাতীয় প্রতীকে নির্দিষ্ট রং ও মাপের বিষয় আছে। সে ক্ষেত্রে তারা কমিশনের নজরে এনেছেন, প্রতীক হিসেবে শাপলা পেতে তাদের আইনি কোনো বাধা নেই।

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়টি নিয়েও আলোচনা করে। জহিরুল ইসলাম বলেন, কমিশন প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে সম্প্রতি ইসিতে আবেদন জমা দেয় এনসিপি। বৈঠকে এই বিষয়ের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হয়। জহিরুল ইসলাম বলেন, কমিশন তাদের জানিয়েছে, নিবন্ধন প্রদানের কার্যক্রম চলমান।

শেয়ার করুন

পাঠকের মতামত