আপডেট :

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

মহানায়ক ছাড়া দেড় দশক: বাঙালির হৃদয়ে অমলিন স্মৃতি

মহানায়ক ছাড়া দেড় দশক: বাঙালির হৃদয়ে অমলিন স্মৃতি

ঢালিউডের বরেণ্য অভিনেতা ‘মহানায়ক’ বুলবুল আহমেদের চলে যাওয়ার দিন আজ। ২০১০ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সত্তর-আশির দশকে যে কয়েকজন সুদর্শন নায়ক বাঙালি দর্শকদের মন জয় করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বুলবুল আহমেদ।

বুলবুল আহমেদ ফাউন্ডেশেনের উদ্যোগে আজ বুলবুল স্মরণে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানায় তাঁর মেয়ে অভিনেত্রী ও মডেল ঐন্দ্রিলা আহমেদ।

বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। তাঁর আসল নাম তাবারক আহমেদ, তাঁর পিতামাতা তাঁকে ‘বুলবুল’ বলে ডাকতেন। আবদুল্লাহ আল-মামুনের পরিচালনায় ‘বরফ গলা নদী’ ছিল অভিনেতার প্রথম টিভি নাটক।

উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে ‘মালঞ্চ’, ‘ইডিয়ট’, ‘মাল্যদান’, ‘বড়দিদি’, ‘আরেক ফাল্গুন’, ‘শেষ বিকেলের মেয়ে’। ধারাবাহিক ও খণ্ড নাটক মিলিয়ে চার শতাধিক নাটকে তাঁকে দেখা গেছে।

১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিষেক হয় তাঁর। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ এই দুটি চলচ্চিত্র দিয়ে দর্শকমনে তিনি জায়গা করে নিয়েছেন।

উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্যকন্যা’ ‘ধীরে বহে মেঘনা, জীবন নিয়ে জুয়া, রূপালী সৈকতে, বধূ বিদায়, জন্ম থেকে জ্বলছি, ‘দি ফাদার’, ‘দুই নয়নের আলো’। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে দেখিয়েছেন মুনশিয়ানা। তাঁর পরিচালিত ‘ওয়াদা’, ‘মহানায়ক’, ‘ভালো মানুষ’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’, ‘কত যে আপন’ সিনেমাগুলো দর্শকমন জয় করেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত