আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আশ্চর্য মূহুর্ত: মেহজাবীন প্যারিসের সেতুতে স্বামীর নামে প্রেম তালা

আশ্চর্য মূহুর্ত: মেহজাবীন প্যারিসের সেতুতে স্বামীর নামে প্রেম তালা

প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। শহরের কাছাকাছি এক রিসোর্টে বসে ছিল বিয়ের আসর। ১৩ বছর আগে দেখা মানুষটিকেই বিয়ে করেছেন অভিনেত্রী।

এবার মেহজাবীন নিজদের ভালোবাসাকে তালাবন্দি করলেন, যেন এই ভালোবাসার তালা কখনোই খুলে না যায়।

কেননা তালার চাবি কখনোই খুঁজে পাওয়া যাবে না, চাবি পড়ে রয়েছে নদীর তলদেশে।
ঢাকাই শোবিজের পরিচিত মুখ  মেহজাবীন ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়ে দিয়েছেন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এরই কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নিজের ফেসবুক হ্যান্ডেলে।

ক্যাপশনে লিখেছেন লক।
ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিং-এ প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগিয়ে দেন। সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ লাগিয়ে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এই সেতুতেই তালা লাগিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

 

 
মেহজাবীন কখন এই তালা লাগিয়েছেন তা স্পষ্ট নয়। কেননা সম্প্রতি তিনি ইউরোপ ভ্রমণের ছবি পোস্ট করছেন। একদিন ইতালির মিলান শহরে ঘোরার ছবি পোসক্সট করলেন। তাঁর আগে দিলেন সুইজ্যারল্যান্ডে ঘোরার ছবি। কিছুদিন আগে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন, এই ভ্রমণ তখনকার নাকি, জানা যায়নি।

এদিকে, বিয়ে ও সম্পর্ক নিয়ে মেহজাবীন বলেছিলেন,  ‘৯ এপ্রিল ২০১২-এ মিষ্টি হাসির একটি ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল। তখন যে বাড়িতে শ্যুটিং হচ্ছিল তার বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম। তখন তিনি রাস্তা থেকে আমার দিকে তাকিয়ে হাত নেড়েছিলেন।’

অভিনেত্রী আরও বলেন, আমরা মাত্র ১৫ মিনিটের জন্য কথা বলেছিলাম। তারপর হাত মিলিয়ে ছিলাম। তবে সেদিন তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে মনে অনুভব করেছিলাম যে, আমার মনের একটা টুকরো ও ওর সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে।’

নায়িকার কথায়, ‘তারপর দেখতে দেখতে ১৩ টা বছর। আমরা একসঙ্গে বড় হলাম, একে অন্যের প্রতিটা সাফল্য সাক্ষী রইলাম, উদযাপন করলাম, প্রতিটা বাধা পার করলাম একসঙ্গে। শোনা যায় সাত বছরের বন্ধুত্ব নাকি সারাজীবনের হয়, আমরা তো প্রায় তার দ্বিগুণ সময় কাটিয়ে ফেললাম।’

যাইহোক, ‘প্রেম তালা’ লাগিয়ে দেওয়ার পর ভক্তরাও আশা প্রকাশ করছেন এই তালা যেন কখনোই না খোলে, আর ভাঙতেও না হয়।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত