আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের সিদ্ধান্তে মেক্সিকান টমেটোতে ১৭% শুল্ক, যুক্তরাষ্ট্রে দাম বাড়ার আশঙ্কা

ট্রাম্পের সিদ্ধান্তে মেক্সিকান টমেটোতে ১৭% শুল্ক, যুক্তরাষ্ট্রে দাম বাড়ার আশঙ্কা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে যে, মেক্সিকো থেকে আমদানি করা বেশিরভাগ টমেটোর ওপর তৎক্ষণাৎ ১৭% শুল্ক আরোপ করা হচ্ছে। দীর্ঘদিনের একটি বাণিজ্যিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পরই এ সিদ্ধান্ত কার্যকর হলো।

মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, “অনেকদিন ধরে আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। মেক্সিকান টমেটো অত্যন্ত কম দামে বাজারে ছেড়ে, আমাদের কৃষকদের প্রতিযোগিতার বাইরে ছুঁড়ে ফেলেছে।”

অন্যদিকে, মেক্সিকান সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে যে, টমেটোর গুণমান ভালো বলেই সেগুলোর চাহিদা বেশি, দাম কম হওয়ার জন্য নয়।

এই শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে সুপারমার্কেট, রেস্তোরাঁ, বিশেষ করে পিজ্জার দোকান ও মেক্সিকান খাবার বিক্রেতারা বিপাকে পড়তে পারেন। কারণ টমেটো দিয়ে তৈরি সস ও সালসা জাতীয় খাদ্যপণ্যগুলোর দাম বাড়ার সম্ভাবনা প্রবল।

ফ্লোরিডা টমেটো এক্সচেঞ্জ এর তথ্যমতে, যুক্তরাষ্ট্রে যে পরিমাণ টমেটো খাওয়া হয় তার প্রায় ৭০% মেক্সিকো থেকে আমদানি করা হয়।

নতুন শুল্কের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, এতে মার্কিন জনগণ স্থানীয়ভাবে উৎপাদিত টমেটোর প্রতি আগ্রহী হবে, যা দেশীয় কৃষকদের সহায়তা করবে। তবে মেক্সিকোর কৃষি ও অর্থনীতি মন্ত্রণালয় বলছে, “এত বিশাল পরিমাণ আমদানি হঠাৎ করে বন্ধ করে বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব।”

মেক্সিকান সরকার একটি নতুন চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, পাশাপাশি তাদের টমেটো উৎপাদকদের বিকল্প আন্তর্জাতিক বাজার খুঁজে দেওয়ার আশ্বাস দিয়েছে।

উল্লেখযোগ্য যে, ১৯৯৬ সাল থেকেই মার্কিন টমেটো চাষিরা অভিযোগ জানিয়ে আসছিলেন, মেক্সিকো টমেটো ডাম্পিং করছে— অর্থাৎ স্বাভাবিক বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র অ্যান্টি-ডাম্পিং আদেশ জারি করে এবং পরবর্তীতে পাঁচটি চুক্তির মাধ্যমে এই শুল্ক সাময়িকভাবে স্থগিত করা হয়।

২০১৯ সালের সর্বশেষ চুক্তি থেকেই এবার যুক্তরাষ্ট্র সরে এসেছে। এতে করে আগের সব ছাড় বাতিল হয়ে গেছে।

এছাড়াও, প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ১ আগস্ট থেকে সব মেক্সিকান পণ্যের ওপর ৩০% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তার ভাষায়, মেক্সিকো যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না উত্তর আমেরিকাকে “নার্কো-ট্রাফিকিং প্লে-গ্রাউন্ড” হওয়া থেকে রক্ষা করতে।

এর আগে ব্রাজিল, চীন এবং ইউরোপীয় ইউনিয়নকেও যুক্তরাষ্ট্র এ ধরনের শুল্ক হুমকি দিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত