আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

১০০ বছরে ম্যারাথন জয়ী ফৌজা সিং ১১৪ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন

১০০ বছরে ম্যারাথন জয়ী ফৌজা সিং ১১৪ বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন

বিশ্বজুড়ে দৌড়বিদদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত ফৌজা সিং মারা গেছেন। আজ সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি অ্যাথলেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট মহাসড়কে সোমবার বিকালে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ফৌজা সিং। মাথায় আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে। প্রবাসে থাকা তার সন্তানদের ফেরার পর সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া।

ফৌজা সিংয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। শোকবার্তায় তিনি বলেন, ‘সর্দার ফৌজা সিংজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অনন্য দৃষ্টান্ত, যিনি শতায়ু বয়সেও সমাজে সচেতনতা তৈরিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে ‘নেশামুক্ত রঙলা পাঞ্জাব’ অভিযানে তার সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়ার সেই স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে।’

১৯১১ সালের ১ এপ্রিল, পাঞ্জাবের জলন্ধরের বেয়াস গ্রামে জন্ম ফৌজা সিংয়ের। জীবনের মধ্যভাগে স্ত্রী ও সন্তান হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়েন। জীবনের অর্থ খুঁজতে গিয়ে ৮৯ বছর বয়সে শুরু করেন দৌড়। ২০০০ সালে লন্ডন ম্যারাথনের মাধ্যমে প্রতিযোগিতামূলক দৌড়ে পা রাখেন তিনি। এরপর লন্ডন, নিউইয়র্ক, টরন্টোসহ নয়টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়েছেন। ২০০৩ সালের টরন্টো ম্যারাথনে ৫ ঘণ্টা ৪০ মিনিট ৪ সেকেন্ডে দৌড় শেষ করেন, যা ছিল তার দীর্ঘতম সময়ের দৌড়।

কেবল ক্রীড়াবিদ হিসেবে নয়, ফৌজা সিং ছিলেন বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধের প্রতীক। ২০০৪ সালের এথেন্স ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকে অলিম্পিক মশাল বহনের সম্মান পান। ডেভিড বেকহ্যাম ও কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে আন্তর্জাতিক বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন এই প্রবীণ দৌড়বিদ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত