আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

পপ তারকা জাস্টিন বিবারের চার বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবামের ঘোষণা

পপ তারকা জাস্টিন বিবারের চার বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবামের ঘোষণা

নিজের অসুস্থতা, ব্যক্তিগত নানা ঝামেলায় অ্যালবাম প্রকাশ থেকে দূরে ছিলেন পপ মিউজিক দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র জাষ্টিন বিবার। অবশেষে ভক্তদের চমকে দিয়ে সঙ্গীতে রাজকীয় প্রত্যাবর্তন হলো তার। চুপি চুপি শেষ করেছেন আস্ত একটি নতুন অ্যালবামের কাজ। কোন পূর্ব ঘোষনা ছাড়াই শনিবার (১২ জুলাই) তা প্রকাশ করলেন কানাডীয় এই গায়ক। অ্যালবামের শিরোনাম ‘সোয়্যাগ’। অ্যালবামটিতে রয়েছে মোট ২১টি গান।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ‘সোয়্যাগ’-এ ‘ড্যাডজ লাভ’, ‘ডিভোশন’, ‘থেরাপি সেশন’-এর মতো গান রয়েছে, যেখানে উঠে এসেছে মানসিক স্বাস্থ্য নিয়ে সংগ্রামের গল্প। অ্যালবামটিতে বিবারের সঙ্গে কাজ করেছেন সেক্সি রেড, ক্যাশ কোবেইন ও গানার মতো র‌্যাপাররা। অ্যালবামের দৈর্ঘ্য প্রায় এক ঘণ্টা। চার বছর পর নতুন অ্যালবাম প্রকাশে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই গায়ককে শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জটিলতা কাটিয়ে গানে ফেরার জন্য অভিনন্দন জানিয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোয় পাপারাজ্জিদের হস্তক্ষেপ নিয়ে সামাজিকমাধ্যমে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন বিবার। বাবা দিবসে আলোকচিত্রীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আমি এখন বাবা, একজন স্বামী, এটা আপনারা বুঝতে পারছেন না।’ সে ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। বিষয়টি উঠে এসেছে অ্যালবামের ‘বাটারফ্লাইজ’ গানে। 

এইদিকে ইনস্টাগ্রামে অ্যালবামের প্রচারে বিবারকে দেখা গেছে স্ত্রী হেইলি বিবার ও তাদের সন্তানকে নিয়ে হাজির হতে। গানের সঙ্গে পারিবারিক চিত্রও আলোচনায় এসেছে। মনে করা হচ্ছে, ছবিটি প্রকাশ করে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন থামালেন এই গায়ক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত