আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

বাংলাদেশের জ্বালানি সরবরাহ জোরদার: কাতার থেকে আসছে এক কার্গো এলএনজি

বাংলাদেশের জ্বালানি সরবরাহ জোরদার: কাতার থেকে আসছে এক কার্গো এলএনজি

জ্বালানি চাহিদা পূরণে আগামী আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। কাতার এনার্জি ট্রেডিং থেকে এ এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সা‌লেহউ‌দ্দিন আহ‌মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই আমদানির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র বলে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে। আগামী ৪-৫ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩৩তম কার্গোটি সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়।

মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতার—এক কার্গো এলএনজি সরবরাহের অনুমোদন পায়। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

এই এলএনজি সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা সামাল দেয়।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত