আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভয়ংকর খেলনা নিয়ে তোলপাড়! ক্যালিফোর্নিয়ায় যুবক গ্রেপ্তার

ভয়ংকর খেলনা নিয়ে তোলপাড়! ক্যালিফোর্নিয়ায় যুবক গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল শহরে একটি পেট্রোল স্টেশনের সামনে মানব চামড়ার মতো দেখতে একটি টেডি বিয়ার রেখে যাওয়ার ঘটনায় ২৩ বছর বয়সী হেক্টর করোনাভিলানুয়েভা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে রবিবার দুপুরে, শহরের AMPM সার্ভিস স্টেশন-এ। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানায় যে, দোকানের সামনে একটি টেডি বিয়ার রাখা আছে, যা দেখতে মানুষের চামড়ায় তৈরি মনে হচ্ছে। খবর পেয়ে পুলিশ এবং করোনারের (ময়নাতদন্তকারী কর্মকর্তা) দল ঘটনাস্থলে পৌঁছে টেডি বিয়ারটি পরীক্ষা করে।

সেই সময় পেট্রোল স্টেশন বন্ধ করে দেওয়া হয়, এবং এলাকাবাসীর মধ্যে একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে—এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সোমবারে সান বার্নারডিনো কাউন্টি শেরিফের দপ্তর জানায়, বিয়ারটি আসলে মানুষের শরীর দিয়ে তৈরি নয় এবং পুরো ঘটনাটিকে একটি “ভয়ংকর প্র্যাঙ্ক” হিসেবে চিহ্নিত করে।

তবে পুলিশ জানিয়েছে, ভুল প্রমাণ সাজানো ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে হেক্টরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার উদ্দেশ্য কী ছিল তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ বলেছে, “এ ধরনের ঘটনা জরুরি পরিষেবা ও সংস্থার সময় ও সম্পদ অপচয় করে এবং প্রকৃত বিপদের সময় সাড়া দিতে বিলম্ব ঘটায়।”

ঘটনার জট খুলতে একটি নতুন দিক সামনে আসে। দক্ষিণ ক্যারোলিনার একজন শিল্পী রবার্ট কেলি দাবি করেছেন, ওই টেডি বিয়ারটি তারই তৈরি। People ম্যাগাজিনকে তিনি বলেন, “আমি যখন খবরটি দেখি, নিশ্চিত হই—এটি সেই বেয়ার যেটি আমি গত সপ্তাহে ভিক্টরভিলের এক ক্রেতার কাছে পাঠিয়েছিলাম।”

রবিবার তিনি নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট করেন যে, “ক্রেতা এটি কী কাজে ব্যবহার করবে সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, এবং আমি ওই প্র্যাঙ্কে কোনোভাবেই জড়িত নই।”

রবার্ট কেলি Etsy ওয়েবসাইটে একটি দোকানের মাধ্যমে তার শিল্পকর্ম বিক্রি করেন এবং তিনি হরর থিমভিত্তিক আইটেম, হ্যালোইনের ডিসপ্লে ও সিনেমার প্রপস বানিয়ে থাকেন। তার অন্যান্য কাজের মধ্যেও মানুষের শরীরের অংশ অনুকরণে তৈরি পণ্য রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত