আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উদ্যোগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মুগ্ধতা

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উদ্যোগে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের মুগ্ধতা

বাংলাদেশে নিযুক্ত নতুন দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফরে ঢাকায় এসে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কার উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের জোহানেস জুট। গতকাল সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রশংসা করেন।

সাক্ষাৎকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমে। আলোচনার সময় জুট জানান, ‘আপনি এবং আপনার দল খুব চমৎকার কাজ করছেন। বিশেষ করে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নেতৃত্ব প্রশংসার যোগ্য।’

তিনি আরও জানান, ‘বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, আমরা সেটার সঙ্গে একমত। আমরা এই যাত্রা আরও এগিয়ে নিতে প্রস্তুত।’ সাক্ষাৎকালে গত বছরের জুলাই গণআন্দোলনে নিহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্যই সেটা ছিল এক আবেগঘন মুহূর্ত।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, তখন পরিস্থিতি ছিল ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপের মতো। অভিজ্ঞতা না থাকলেও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তা আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে।’

তিনি বলেন, ‘গত বছরের জুলাই আন্দোলনে তরুণরা আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে নারী ও নারীশিক্ষার্থীদের সাহসিকতা ঐতিহাসিক হয়ে থাকবে। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। আমরা আজ “জুলাই নারী দিবস” পালন করছি।’

বাংলাদেশকে কেবল একটি ভৌগোলিক সীমারেখায় না দেখে বড় পরিসরে দেখতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি মানেই দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি। আমরা চাই আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন সুবিধা বাড়াতে।’

তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে ইউনূস জানান, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের তরুণ জনশক্তি বেশি। তাই আমরা অন্যান্য দেশকে বলছি, আপনারা আপনাদের কারখানা বাংলাদেশে আনুন। আমরা উৎপাদন হাব গড়ার জন্য প্রয়োজনীয় সবকিছু দিতে প্রস্তুত।’

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট জুট জানান, ‘নারী ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের অবদান প্রশংসনীয়। আমরা ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখব।’ তিনি জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে তিন বিলিয়ন ডলার অর্থায়ন করেছে এবং আগামী তিন বছর একই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউ মুরিং কনটেইনার টার্মিনালের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, নতুন ব্যবস্থাপনার ফলে এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে এবং ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত