আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শিশু ধ র্ষ ণের ঘটনায় রাজধানীতে তরুণ আটক

শিশু ধ র্ষ ণের ঘটনায় রাজধানীতে তরুণ আটক

রাজধানীর বাসাবোতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বাসাবোর দক্ষিণ রাজারবাগে এ ঘটনা ঘটে। পরে অভিযোগ পেয়ে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী মো. রিমনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।

ভুক্তভোগী শিশুটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত একটি স্কুলের শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ সমকালকে জানিয়েছে, তার বাবা পেশায় রিকশাচালক। সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি তার বাসার সামনে খেলছিল। তখন প্রতিবেশী রিমন তাকে নিজের ঘরে ডেকে নেয়। এর পর মারধর করার ভয়ে দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই সময় শিশুটির মা তার নাম ধরে ডাকাডাকি করছিলেন। তিনি রিমনের ঘরের সামনে দিয়েও যান। তবে শিশুটিকে ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে ওই তরুণ। পরে সকাল পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। মেয়েটি তখন মাকে গিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে স্কুলের শিক্ষকসহ অন্যরা সেখানে যায়।

স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, স্থানীয় কিছু মানুষ বিষয়টি সেখানেই মিটমাট করতে চাপ দিচ্ছিলেন। তারা মামলা করতে চাইছিলেন না। তবে আমরা জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল করে পুলিশি সহায়তা চাই। অভিযুক্ত রিমন একটি পোশাক কারখানায় কাজ করেন। তাকেও ডেকে নেওয়া হয়। পরে শিশুটির মা বাদী হয়ে সবুজবাগ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই মামলায় রিমনকে গ্রেপ্তার করা হয়। তিনি বিবাহিত। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) ইসমাঈল হোসেন খান সমকালকে বলেন, শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হচ্ছে। গ্রেপ্তার রিমনকে রোববার আদালতে হাজির করা হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত