আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

পাকিস্তানের ৭১'র দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের ৭১'র দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

একাত্তর ইস্যুতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত নয় বলে জানিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দু’দেশের বৈঠক নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইসহাক দারের দাবির সঙ্গে ঢাকা একমত কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমত হলে তো সমস্যা সমাধান হয়ে যেত। বৈঠকে আমরা আমাদের অবস্থান বলেছি, তারা তাদের অবস্থান বলেছে।

তৌহিদ হোসেন জানান, ৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যারমধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই, যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক।

এছাড়াও বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশই গুরুত্বারোপ করেছে, যেটি সরাসরি বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

তিনি বলেন, গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তবে আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই, যেমনটা আমরা অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে চাই।

উল্লেখ্য যে, আজ রোববার দুপুরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন, একাত্তরের অমীমাংসিত বিষয় দুইবার সমাধান হয়েছে। একই সময় অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত‍্যয়ও ব্যক্ত করেন ইসহাক দার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত