আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

জনগণের দুর্দশা খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী

জনগণের দুর্দশা খুঁজে বের করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের জনগণের সমস্যা ও দুঃখ-দুর্দশা খুঁজে বের করে সরকারকে জানাতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠকের সূচনায় তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনার সভাপতিত্বে সভা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, রমেশ চন্দ্র সেন ও পীষুষ কান্তি ভট্টাচার্য। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্যে যাওয়ার কারণে উপস্থিত ছিলেন না।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকে দলটি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এখন দেশের অর্থনৈতিক স্বাধীনতা আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে হবে।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দ্রুত দেশের উন্নয়ন করা। এ জন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেজন্য সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে সহযোগিতা করতে হবে।’

দীর্ঘ ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বাইরে থাকার প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন,  ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ সঠিক ধারায় ফিরে আসে। সরকার যে জনগণের সেবক তা উপলব্ধি করতে শুরু করেছে দেশের মানুষ। আমরা দেশ ও জনগণের সেবা করার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত