আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যেভাবে তৈরি হয় জিহাদকে উদ্ধার করা খাঁচাটি

যেভাবে তৈরি হয় জিহাদকে উদ্ধার করা খাঁচাটি

শাহজাহানপুরে পাইপের মধ্যে পড়ে যাওয়া শিশুটিকে দীর্ঘ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছেন আইকন নামের এক প্রতিষ্ঠানের কর্মীসহ কয়েকজন স্বেচ্ছাসেবী।শনিবার বিকেল ২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস জানায়, পাইপের মধ্যে শিশু নেই এবং তারা উদ্ধার অভিযান স্থগিত করার ঘোষণা দেয়। এর ১০ থেকে ১৫ মিনিটের মাথায় ওই স্বেচ্ছাসেবীরা শিশুটিকে উদ্ধার করে।আইকন কোম্পানিতে কাজ করেন শফিকুল ইসলাম ফারুক। তিনি প্রথমে বাসায় বসে টিভিতে এই উদ্ধার অভিযান দেখছিলেন। ফায়ার সার্ভিসের কোনো পদ্ধতিই তার পছন্দ হচ্ছিল না। তখন নিজেই একটি কৌশল উদ্ভাবনের চেষ্টা করেন। সেই চিন্তা থেকে একটি যন্ত্রের নকশাও আঁকেন তিনি। এরপর সেটি নিয়ে চলে যান ঘটনাস্থলে। সেখানে উদ্ধার অভিযানে যুক্ত অনেককে সেটি দেখিয়েছেনও। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি।

এরপর তার নেতৃত্বে উদ্ধারে ব্যবহৃত বিশেষ যন্ত্রটি তৈরি করেন আবু বকর সিদ্দিক, আব্দুল কাদের চৌধুরী, আব্দুল মজিদ, শরীফুল, লিটুসহ আরো কয়েকজন। শুক্রবার ৩ ঘণ্টার চেষ্টায় এই খাঁচাটি তৈরি করেন তারা।তিনটি লোহার রড ঝালাই করে তৈরি খাঁচায় তারা একটি সিসি ক্যামেরা এবং টর্চ বসান। খাঁচাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেন পাইপের তলদেশে কোনো কিছু থাকলে তা রডের রিভার্স লুপের মতো আংটায় আটকে যায়।এর কৌশলটা ছিল- ক্যামেরা দিয়ে প্রথমে শিশুটিকে শনাক্ত করা। তারপর খাঁচাটি সোজা তার উপর নামিয়ে দেয়া। আংটাটি এমনভাবে তৈরি যে খাঁচা তার গায়ের উপর দিয়ে নামানোর সময় সেটি ভেতরের দিকে যাবে এবং এরপর খাঁচা টেনে তোলার সময় খুলে গিয়ে তাকে ধারণ করবে।সেই চিন্তা থেকেই খাঁচাটি নিচে নামানো হয় এবং শিশু জিহাদের গায়ে জড়িয়ে থাকা তার-জাল খাঁচার আংটায় আটকে যায়। সঙ্গে সঙ্গে খাঁচাটি ওপরে টেনে তোলা হয়।

এ টিমের সদস্য আব্দুল মজিদ একজন ইলেকট্রিশিয়ান। রানাপ্লাজা ধসের পর সেখানকার উদ্ধারকারী টিমের সদস্য ছিলেন তিনি। তার বাড়ি দিনাজপুর। আর শরীফুল ইসলাম একজন গাড়ি ব্যবসায়ী বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের লোকজন আজ শনিবার দুপুরে অভিযান পরিত্যক্ত ঘোষণা করার পর তারা পাইপের মধ্যে ওই খাঁচাটি নামিয়ে দেন।মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই তারা জিহাদের মৃতদেহ আংটার মাধ্যমে উপরে তুলে আনতে সক্ষম হন। অবশ্য জিহাদের শরীর আংটাতে আটকায়নি। তার গায়ে অনেকগুলো দড়ি পেঁচানো ছিল। একটি আংটা সেই দড়িতেই আটকে যায়। ধারণা করা হচ্ছে, এর আগে উদ্ধার চেষ্টার সময় এগুলো ফেলা হয়েছিল।

তাদের অভিযোগ, শুক্রবার রাতেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব ছিল। কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। উদ্ধার অভিযানে তাদের অনুমতি দেয়া হয়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত