আপডেট :

        জ্বালানি দাম কমলেও বিমান ভাড়া কমানোর আগ্রহ নেই এয়ারলাইনগুলোর

        ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে সন্দেহভাজন গ্রেপ্তার

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

বাবা-মা হলেন তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী

বাবা-মা হলেন তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী

বাবা-মা হলেন পশ্চিমবঙ্গের তারকাজুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রোববার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া। সুখবরটি গণমাধ্যমকে জানান পরমব্রত নিজেই।

ভারতীয় গণমাধ্যমকে এই সময়কে পরমব্রত বলেন, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সুখবরটি প্রথম ভাগ করেন সমাজকর্মী ও পরম-পিয়ার পারিবারিক বন্ধু রত্নাবলী রায়।

চলতি মাসের শেষে ২৭ জুন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও জন্মদিন। বাবা ও সন্তানের একই মাসে জন্ম হতে পারে বলে আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া।

২০২৩ সালের নভেম্বর মাসে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়। একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারেন পরম-পিয়া। তারপর ইন্ডাস্ট্রির কয়েকজনকে নিয়ে রিশেপসন পার্টিও করেছিলেন।

এর আগে ২০২১ সালে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন সংগীতশিল্পী অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী। তখনই শোনা যায়, তাদের বিয়ে ভাঙার নেপথ্যে পরমব্রত এবং পিয়ার বিশেষ বন্ধুত্ব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত