আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

চার বছর ধরে মায়ের ভুল কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, পরিবারের মামলা

চার বছর ধরে মায়ের ভুল কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, পরিবারের মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

হলিউড হিলসের ফরেস্ট লন কবরস্থানের বিরুদ্ধে মামলা করেছে এক শোকাহত পরিবার, কারণ তারা জানতে পেরেছে—তাদের প্রয়াত মায়ের সমাধিফলক (হেডস্টোন) ভুল কবরের উপর স্থাপন করা হয়েছিল এবং তা টানা চার বছর ধরে ভুল স্থানেই ছিল।

ডেমিরচিয়ান পরিবার জানান, ২০২৫ সালের এপ্রিল মাসে তাদের পিতা অ্যাভেটিস ডেমিরচিয়ানের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তারা বিষয়টি আবিষ্কার করেন। তাকে তার প্রয়াত স্ত্রী হাসমিক ডেমিরচিয়ানের পাশে সমাহিত করার সময়, এক মর্চারী কর্মচারী তাদের ছেলে ক্রিস ডেমিরচিয়ানকে জানান যে, তার মায়ের সমাধি ফলকটি তার প্রকৃত কবরস্থানের সাথে মেলে না।

ক্রিস বলেন, “সমাধিফলকটি ‘স্পেস ১’-এ স্থাপন করা হয়েছিল, অথচ আমার মা সমাহিত ছিলেন ‘স্পেস ২’-এ, যা ঠিক পাশের কবরস্থান।” তিনি আরও বলেন, “আমি প্রতারিত বোধ করছি, কারণ এত বছর ধরে আমরা এক ফাঁকা কবরের সামনে ফুল দিয়েছি, প্রার্থনা করেছি, ছুটির দিনে গেছি, এমনকি একটি সাজানো বড়দিনের গাছও রেখেছি—সবই ছিল ভুল জায়গায়।”

ফরেস্ট লন কর্তৃপক্ষ পরে তাদের ভুল স্বীকার করে সঠিক কবরস্থানে সমাধিফলকটি সরিয়ে দেয়। তবে ডেমিরচিয়ান পরিবার ইতোমধ্যে মানসিক যন্ত্রণার অভিযোগ এনে মামলা করেছে।

পরিবারের আইনজীবী রোজি জিলিফিয়ান বলেন, “যদিও ফরেস্ট লন তাদের ভুল বুঝতে পারার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে, কিন্তু এটি ক্ষমাযোগ্য নয়। কারণ, আমার মক্কেল যদি আরেকটি ব্যক্তিগত ক্ষতির মুখোমুখি না হতেন, তবে এই ভুল কখনও ধরা পড়ত না।”

পরিবার জানিয়েছে, তারা অর্থনৈতিক ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করেনি, তবে তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে—ভবিষ্যতে যাতে অন্য কোনো পরিবারকে এমন বেদনাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়।

হাসমিকের নাতি জর্জ এসকিচিয়ান বলেন, “তারা ভাবছে শুধু ‘সরি’ বললেই বা ফলকটা সরালেই সব শেষ হয়ে গেল। কিন্তু এটা ছিল আমাদের চার বছরের শোকযাত্রা। এটা আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে।”

KTLA জানিয়েছে, তারা ফরেস্ট লন কবরস্থানের মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। এখন কবরস্থান কর্তৃপক্ষের কাছে মামলার জবাব দেওয়ার জন্য ৩০ দিন সময় রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত