আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ব্যাল্ডউইন পার্কে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত, অপরজন হাসপাতালে

ব্যাল্ডউইন পার্কে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত, অপরজন হাসপাতালে

ছবিঃ এলএবাংলাটাইমস

শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার ব্যাল্ডউইন পার্কে এক বন্দুকধারীর সঙ্গে গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে রাত ৭:২১ মিনিটে ফিলহার্স্ট অ্যাভিনিউর ৪২০০ ব্লকে। এলাকাবাসীরা ফোন করে পুলিশকে জানায়, এক ব্যক্তি রাইফেল দিয়ে গুলি ছুঁড়ছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এক সংবাদ সম্মেলনে জানান, “অফিসাররা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তারা গুলিবর্ষণের সম্মুখীন হন।”

দুইজন কর্মকর্তাকেই তাৎক্ষণিকভাবে ইউএসসি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। একজনকে হেলিকপ্টারে এবং অপরজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট নিশ্চিত করে যে, তাদের একজন মারা গেছেন এবং আরেকজন স্থিতিশীল অবস্থায় আছেন।

শেরিফ দপ্তরের তথ্যমতে, পুলিশের সঙ্গে গোলাগুলির সময় সন্দেহভাজনের গুলিতে কর্মকর্তারা আহত হন, এবং পাল্টা গুলিতে সন্দেহভাজনও গুলিবিদ্ধ হন। তাকেও হাসপাতালে নেওয়া হয় এবং তার অবস্থাও স্থিতিশীল।

ঘটনাস্থলের কাছেই আরেকজন নিহত ব্যক্তিকে পাওয়া যায়, যাকে ওই সন্দেহভাজন ব্যক্তি গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, কমপক্ষে দুটি SWAT যান এবং অসংখ্য প্যাট্রোল কার এক বাড়িকে ঘিরে রেখেছে এবং কর্মকর্তারা অস্ত্র তাক করে আছেন। আকাশেও পুলিশের হেলিকপ্টার চক্কর দিচ্ছিল।

পাশের বাড়ির বাসিন্দা আলেহান্দ্রো রামিরেজ বলেন, “আমি কমপক্ষে ১০-২০টি গুলির শব্দ শুনতে পেয়েছি। সঙ্গে সঙ্গে দৌড়ে ভেতরে চলে যাই।”

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অনেক প্রতিবেশী যারা বাইরে পার্টি বা আড্ডা দিচ্ছিলেন, তারা আতঙ্কে দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যান। একজন বাসিন্দার গাড়ির সামনের কাচ গুলিতে ভেঙে যায়। তিনি জানান, “এই রকম ঘটনা আমার রাস্তায় ঘটবে, ভাবতেও পারিনি।”

সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে, হয়তো আরও একজন সন্দেহভাজন ছিল, যদিও পুলিশ এখনো সে বিষয়ে নিশ্চিত করেনি।

অফিসারদের একজনের মৃত্যুতে ব্যাল্ডউইন পার্ক পুলিশের প্রধান রবার্ট লোপেজ গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের অফিসার ছিলেন একজন অসাধারণ মানুষ। এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি কমিউনিটিকে অনুরোধ করব—যারা প্রতিদিন নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আমাদের সুরক্ষা নিশ্চিত করেন, তাদের কথা মনে রাখুন।”

আহত অফিসার বর্তমানে হাসপাতালে এবং তার পরিবারের সদস্যরা পাশে রয়েছেন বলে জানানো হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার তদন্ত করছে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এবং তারা এলাকাটি ঘিরে রেখেছে। বর্তমানে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

  এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত