আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

করোনা পরবর্তী শারীরিক-মানসিক সমস্যায় ভুগছেন প্রতি ১০ জনে ৭ জন: গবেষণা

করোনা পরবর্তী শারীরিক-মানসিক সমস্যায় ভুগছেন প্রতি ১০ জনে ৭ জন: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় আক্রান্ত হয়ে যেসব বাসিন্দা হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের মধ্যে প্রতি দশজনের মধ্যে সাতজন বাসিন্দা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পাঁচ মাস পরেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেনি, বরং তাদের অনেকের মধ্যে করোনা পরবর্তী শারীরিক জটিলতাও সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের গবেষকরা এক গবেষণার ফলাফল অনুসারে জানান, যাদের করোনার কারণে মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি হয়েছিলো, তারা করোনা থেকে সেরে উঠার দীর্ঘ সময় পরেও অন্যান্য শারীরিক ও মানসিক জটিলতায় ভুগেছেন। এদের মধ্যে অন্তত পাঁচজনের মধ্যে একজনের নতুন একটি জটিলতা দেখা দিয়েছে। এছাড়া একই সংখ্যক বাসিন্দা শারীরিক দুর্বলতা বা অসুবিধার কারণে হয় কাজে যাচ্ছেন না কিংবা চাকরি পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।

বিশেষজ্ঞরা জানান, করোনা থেকে সেরে উঠার দীর্ঘ সময় পরে অনেকের ডায়াবেটিস, এজমা কিংবা ফুসুফুসজনিত অসুখ হয়ে থাকে। আর সাধারণত শ্বেতাঙ্গ নারীদের মধ্যেই এই ধরণের উপসর্গ বেশি প্রকাশ পেয়েছে। 

ইউনিভার্সিটি অব লেচেস্টার এবং লেচেস্টার ইউনিভার্সিটির র‍্যাসপিরেটোরি কনসালটেন্ট র‍্যাচেল ইভান্স জানান, ‘আমাদের গবেষণার ফলাফলে দেখা গেছে, করোনা থেকে সেরে উঠার পাঁচ মাস পরেও অনেকের মধ্যে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। এদের মধ্যে অনেকের অর্গান ড্যামেজের মতো সমস্যাও দেখা দিচ্ছে’।

তিনি যোগ করেন, ‘এটা ঠিক যে যাদের ভ্যান্টিলেশনে রাখতে হয়েছিলো কিংবা জরুরি বিভাগে ভর্তি করতে হয়েছিলো, তাদের সেরে উঠতে কিছুটা সময় লাগে। তবে যেই হারে করোনা পরবর্তী উপসর্গ প্রকাশ পাচ্ছে, এতে শুধু করোনার মারাত্মক সংক্রমণ না, অন্য আরো কারণ আছে বলেই মনে করছি আমরা’।

যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ২০২০ সালের মার্চ এবং নভেম্বর মাসে ছাড়া পেয়েছেন এমন ১ হাজার ৭৭ জন বাসিন্দার উপর এই গবেষণাটি চালায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। গবেষণায় দেখা যায়, করোনা পরবর্তী উপসর্গ যাদের মধ্যে দেখা দিয়েছে, তার মধ্যে ৬৭ শতাংশ শ্বেতাঙ্গ বাসিন্দা, ৩৬ শতাংশ নারী । এদের মধ্যে ৫০ শতাংশ বাসিন্দার মধ্যে অন্তত দুই ধরণের উপসর্গ প্রকাশ পেয়েছে।

এছাড়া গবেষণায় দেখা গেছে, পাঁচ মাস পর মাত্র ২৯ শতাংশ বাসিন্দা জানিয়েছেন যে তারা করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন এবং শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ অনুভব করছেন। অন্যদিকে ৯০ শতাংশ বাসিন্দা জানিয়েছেন, তাদের মধ্যে করোনা পরবর্তী অন্তত একটি শারীরিক উপসর্গ রয়ে গেছে। 

গবেষণার ফলাফলে দেখা গেছে, করোনার পর প্রকাশিত লক্ষণগুলোর মধ্যে ১০টি প্রচলিত লক্ষণ হলো মাংসপেশিতে ব্যথা, শারীরিকি দুর্বলতা, অনিদ্রা-জনিত সমস্যা, অস্থিতে ব্যথা, যে কোনও অঙ্গে দুর্বলতা, শ্বাসকষ্ট-জনিত সমস্যা, ব্যথা, সাময়িক সময়ের জন্য স্মৃতি-ভ্রম ও চিন্তা-ভাবনায় জড়তা প্রকাশ।

এছাড়া মানসিক উপসর্গের মধ্যে রয়েছে উদ্বিগ্নতা ও হতাশার মতো সমস্যা। ২৫ শতাংশ বাসিন্দা জানিয়েছে, তাদের মধ্যে হতাশা ও উদ্বিগ্নতার মতো লক্ষণ দেখা দিয়েছে। আর ১২ শতাংশ বাসিন্দা জানিয়েছে, তাদের মধ্যে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) এর লক্ষণ প্রকাশ পেয়েছে।  

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত