আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

“গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

“গাজার খুব কাছে চলে এসেছি”—শহিদুল আলমের উদ্বেগজনক বার্তা

৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি বাদে বাকি সব জাহাজ আটক করার দাবি করেছে ইসরায়েল। তবে বাস্তবে এতগুলো জাহাজ আটক হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত নয়।


এই পরিস্থিতিতে ফ্লোটিলায় অংশ নেওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম দুই দফায় ভিডিও বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ভিডিওটি তিনি জাহাজের কক্ষ থেকে দেন, যেখানে জানান উত্তাল সমুদ্রের কারণে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।


রাত ১০টার দিকে দেওয়া দ্বিতীয় ভিডিওতে শহিদুল আলম জাহাজের ছাদ থেকে আশপাশের দৃশ্য তুলে ধরেন। ভিডিওতে তিনি ইসরায়েলি হস্তক্ষেপ নিয়ে কিছু বলেননি, তবে জানান, “আমি গাজার কাছাকাছি চলে এসেছি।”

তিনি আরও জানান, অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন হওয়ায় অনেকে তার খোঁজ নিয়েছেন, তবে সবার আলাদা আলাদা উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।


ক্যাপশনে শহিদুল লেখেন, “আজ বমি করে পড়ে গিয়েছিলাম, তবে গুরুতর কিছু হয়নি। জাহাজে ২০ জন ডাক্তার ও নার্স রয়েছেন, ফলে চিকিৎসাসেবা ভালোই পাচ্ছি। যে মনোযোগ পেয়েছি, তা আমাকে ভীষণ ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো, আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।”

ভিডিওতে তাকে হাসিমুখে সহযাত্রীদের সঙ্গে কথা বলতে দেখা যায় এবং আশপাশের সাগরের চিত্র তুলে ধরতে দেখা যায়।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যার মাধ্যমে গাজার অবরুদ্ধ জনগণের জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠানো হচ্ছে। ফ্লোটিলায় ৪৪টি দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও সংসদ সদস্য অংশ নিয়েছেন।

ইসরায়েলের দাবি অনুযায়ী, তারা একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে। তবে এই দাবির যথার্থতা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

শেয়ার করুন

পাঠকের মতামত