আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

২০০৯ সালের পর সর্বনিম্ন নিয়োগ পরিকল্পনা, চাকরির বাজারে অনিশ্চয়তা

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে বড় ধরনের অনিশ্চয়তার ইঙ্গিত মিলেছে। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে চাকরিচ্যুতির সংখ্যা কিছুটা কমলেও নিয়োগ পরিকল্পনা নেমে এসেছে ২০০৯ সালের পর সর্বনিম্ন স্তরে।

আউটপ্লেসমেন্ট প্রতিষ্ঠান চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস জানায়, সেপ্টেম্বরে কোম্পানিগুলো ৫৪,০৬৪ জনকে চাকরিচ্যুতির ঘোষণা দিয়েছে। যা আগস্টের তুলনায় ৩৭% কম এবং গত বছরের একই মাসের তুলনায় ২৬% কম। তবে এ বছর এখন পর্যন্ত মোট ৯৪৬,৪২৬ জনকে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।

প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি চ্যালেঞ্জার বলেন, “এত বেশি চাকরি ছাঁটাইয়ের ঘটনা সাধারণত মন্দার সময় বা যেমন ২০০৫–২০০৬ সালে হয়েছিল, তখনকার মতো প্রযুক্তি ও উৎপাদন খাতে স্বয়ংক্রিয়করণের ঢেউ চলাকালে দেখা যায়।”

অন্যদিকে নিয়োগ পরিকল্পনায় ভয়াবহ সংকোচন লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম নয় মাসে নিয়োগদাতারা মাত্র ২ লাখ ৫ হাজার নতুন চাকরি যোগ করার পরিকল্পনা প্রকাশ করেছেন, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৫৮% কম এবং ২০০৯ সালের পর সর্বনিম্ন।

বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতিকে “no-hire, no-fire” শ্রমবাজার হিসেবে বর্ণনা করছেন—যেখানে চাকরির সুযোগ সীমিত, তবে বড় আকারের ছাঁটাইও তুলনামূলকভাবে কম হচ্ছে।

সরকারি তথ্য প্রকাশ বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। চলমান ফেডারেল শাটডাউনের কারণে বিউরো অব লেবার স্ট্যাটিস্টিকসের সেপ্টেম্বর জবস রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না। ফলে নীতিনির্ধারকরা বিকল্প উৎসের ওপর নির্ভর করছেন।

অ্যান্ডি চ্যালেঞ্জার বলেন, “আমরা এখন স্থবির শ্রমবাজার, ব্যয় বৃদ্ধি এবং নতুন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে লড়ছি। সুদের হার কমানো হলে শেষ প্রান্তিকে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে, তবে নিয়োগদাতারা এখনও সতর্ক থাকবেন।”

এদিকে বেসরকারি বেতন প্রসেসিং প্রতিষ্ঠান ADP জানিয়েছে, সেপ্টেম্বরে বেসরকারি খাতে ৩২,০০০ চাকরি কমেছে। আরও উদ্বেগজনক হলো, আগস্ট মাসের তথ্য সংশোধন করে বলা হয়েছে, আগের ঘোষণার মতো ৫৪,০০০ চাকরি বাড়েনি, বরং ৩,০০০ চাকরি কমেছে।

ADP–র তথ্য সবসময় সরকারি পরিসংখ্যানের সঙ্গে মিলে না, তবে সাম্প্রতিক দুর্বল তথ্য দেখে বাজার এখন প্রায় নিশ্চিত যে ফেডারেল রিজার্ভ সুদের হার আরও কমাবে। CME FedWatch টুল অনুসারে, এ মাসের শেষ দিকে ০.২৫% হারে সুদ কমানোর সম্ভাবনা ৯৮%।

ফেড এ বছর প্রথমবার সেপ্টেম্বরে সুদহার কমায় শ্রমবাজারকে সহায়তা করার জন্য, যদিও মুদ্রাস্ফীতি এখনও তাদের লক্ষ্যমাত্রা ২%–এর ওপরে।

ভোক্তা মূল্যসূচক (CPI) প্রকাশের কথা রয়েছে ১৫ অক্টোবর, তবে শাটডাউন দীর্ঘায়িত হলে সেটিও বিলম্বিত হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত