আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

মার্কিন পার্কগুলোতে সতর্কতা: শাটডাউনে ভ্রমণ না করার আহ্বান সংরক্ষণবাদীদের

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান সরকারী শাটডাউনের কারণে জাতীয় উদ্যানগুলোতে (ন্যাশনাল পার্ক) ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সংরক্ষণবাদীরা। তাদের মতে, কর্মীসংখ্যা অর্ধেকে নামিয়ে আনার ফলে ভিজিটররা পর্যাপ্ত সেবা পাবেন না এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে।

ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (NPCA) সতর্ক করে বলেছে, সীমিত কর্মী থাকায় দর্শনার্থীরা “প্রায় একেবারেই নিজের দায়িত্বে” পার্কে ঘুরতে হবে। অন্যদিকে ন্যাশনাল পার্ক সার্ভিস (NPS) জানিয়েছে, ৪৩৩টি সাইটের মধ্যে অনেকগুলো আংশিকভাবে খোলা থাকবে, তবে অর্ধেকেরও বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

NPCA–এর জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস্টেন ব্রেঙ্গেল বলেন, “পার্কে গেলে আপনি নিশ্চিতভাবে জানবেন না কোন কোন সুবিধা খোলা থাকবে। আমরা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের পরামর্শ দিচ্ছি না। সীমিত কর্মীদের ওপর নির্ভর করতে হবে, আর সেটা ঝুঁকিপূর্ণ।”

তাদের কন্টিনজেন্সি পরিকল্পনা অনুযায়ী, NPS কিছু জরুরি সেবা যেমন—টয়লেট ও স্যানিটেশন, ময়লা পরিষ্কার এবং সড়ক রক্ষণাবেক্ষণ চালু রাখবে।

তবে পূর্বের অভিজ্ঞতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের সময় পার্কগুলো খোলা থাকলেও পর্যাপ্ত কর্মী না থাকায় ব্যাপক ভাঙচুর, আবর্জনা, বন্যপ্রাণী শিকার এবং ঐতিহাসিক নিদর্শন নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছিল।

ব্রেঙ্গেল বলেন, “আমরা দেখেছি অফ-রোডিং, প্রাচীন শিলালিপি নষ্ট, বন্যপ্রাণী হত্যা, এমনকি কিছু স্থাপনাও ভেঙে ফেলা হয়েছিল।” তিনি যোগ করেন, “এবার যদি কোনো ক্ষতি হয়, শাটডাউন শেষে তা সামলানোর মতো লোকবলও আগের তুলনায় কম রয়েছে।”

সম্প্রতি সাবেক পার্ক সুপারিনটেনডেন্টরা এক চিঠিতে লিখেছেন, পূর্ববর্তী শাটডাউনে জাতীয় উদ্যান খোলা রাখার কারণে “অমর প্রতীকগুলো কেটে ফেলা হয়েছে, ভাঙচুর হয়েছে, আবর্জনার স্তূপ জমেছে, প্রাণীর আবাস নষ্ট হয়েছে এবং দর্শনার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

ন্যাশনাল পার্ক রেঞ্জারদের সংগঠনের পরিচালক বিল ওয়েড মন্তব্য করেন, সীমিত কর্মী নিয়ে পার্ক খোলা রাখা “বিপজ্জনক”। তার ভাষায়, “ভিজিটররা বিপদে পড়তে পারেন এবং সাহায্য পেতে অনেক সময় লাগতে পারে। একইসঙ্গে প্রাকৃতিক সম্পদের ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়।”

বুধবার থেকে শুরু হওয়া এই শাটডাউন আসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বাজেট চুক্তিতে ব্যর্থতার কারণে। উভয় পক্ষ একে অপরকে দায়ী করলেও পার্কগুলো খোলা রাখার পক্ষে চাপ সৃষ্টি করেছে।

কলোরাডোর ডেমোক্র্যাট সিনেটর জন হিকেনলুপার বলেন, “অর্থনৈতিক ও মানসিক প্রভাবের দিক থেকেও পার্কগুলো জরুরি। কঠিন সময়ে মানুষ আত্মিক প্রশান্তির জন্যই সেখানে যায়।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত