আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত টেক্সাসের খ্যাতনামা পাদ্রী

ছবিঃ এলএবাংলাটাইমস

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের খ্যাতনামা খ্রিষ্টান ধর্মযাজক ও গেটওয়ে চার্চের প্রতিষ্ঠাতা রবার্ট মরিস (৬৪) শিশু নির্যাতনের দায় স্বীকার করেছেন। ওকলাহোমার এক আদালতে তিনি ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন।

বিচারক তাকে ১০ বছরের কারাদণ্ড দিলেও চুক্তির ভিত্তিতে মরিস মাত্র ৬ মাস জেলে কাটাবেন, বাকিটা সময় থাকবেন প্রবেশনে। এছাড়া তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হতে হবে এবং ভুক্তভোগীকে দিতে হবে ২ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ।

১৯৮২ সালে মরিস ওকলাহোমার হোমিনি শহরে ভ্রাম্যমাণ খ্রিষ্টান প্রচারক হিসেবে কাজ করছিলেন এবং তখনকার মাত্র ১২ বছরের কিশোরী সিন্ডি ক্লেমিশায়ার-এর পরিবারের সঙ্গে থাকতেন। সেই সময় চার বছর ধরে তিনি শিশুটিকে নিপীড়ন করেন বলে আদালতে অভিযোগ প্রমাণিত হয়।

আদালতে উপস্থিত হয়ে ক্লেমিশায়ার অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “এটা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে ক্ষতবিক্ষত করেছে। আমি কোনো ‘যুবতী’ ছিলাম না, আমি ছিলাম শিশু। ১২ বছরের শিশুর সম্মতি বলে কিছু নেই।”

তিনি জানান, ১৯৮৭ সালে প্রথম বাবা-মা ও চার্চ নেতাদের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু কেউ পুলিশে খবর দেয়নি।

২০২৪ সালে প্রকাশ্যে অভিযোগ তোলার পর মরিস গেটওয়ে চার্চ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। চার্চটি বর্তমানে টেক্সাসসহ বিভিন্ন অঞ্চলে নয়টি শাখা নিয়ে প্রায় এক লাখ সদস্যের সমাবেশ।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তার আধ্যাত্মিক উপদেষ্টা ও ইভানজেলিক্যাল অ্যাডভাইজরি কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত