আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্ব জুড়ে তার কোটি ভক্তের মতো আল নাসর তারকা নিজেকে দাবি করেন 'সর্বকালের সেরা' ফুটবলার হিসেবে। এবার এই কাতারে যোগ দিলেন পর্তুগিজ লিগ 'লিগা পর্তুগাল'। বুধবার এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় পর্তুগিজ ফুটবল লিগ কর্তৃপক্ষ। সংস্থার কর্তারা স্বদেশী কিংবদন্তি রোনালদোকে ইতিহাসের সেরা বলে আখ্যায়িত করেছেন।

রোনালদোকে সর্বকালের সেরা প্রসঙ্গে লিগা পর্তুগাল এক বিবৃতিতে জানায়, 'লাখ লাখ মানুষের আদর্শ রোনালদো একটি যুগকে সংজ্ঞায়িত করেছেন এবং বিশ্ব ফুটবলে অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। তার কাজের নীতি, প্রতিযোগিতার মানসিকতা এবং বড় মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিসংখ্যানের বাইরেও তাকে অনন্য করে তুলেছে।' 

ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। তিনি বলেন, 'এই অসাধারণ পুরস্কারের জন্য আমি লিগকে ধন্যবাদ জানাই। আমার দেশের হয়ে কিছু জেতা সবসময়ই বিশেষ সম্মান। আমার সতীর্থ, কোচ এবং যারা আমাকে উন্নত হতে সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই।'

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ১৪১ গোল করে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ৪০ বছর বয়সেও পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা দেশের হয়ে নিয়মিত খেলছেন। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির মতো ক্রিশ্চিয়ানো রোনালদোর আগামী বছর বিশ্বকাপের মধ্য দিয়ে টানতে পারেন বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি।

সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকেরেস টানা দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেন তিনি। এর মধ্যে লিগে তার ৩৯ গোল স্পোর্টিংকে শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গিওকেরেস এক ভিডিও বার্তায় বলেন, 'এই সম্মান পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না। মৌসুমটা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত