আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

কাশ্মীরে হিংসাত্মক বিক্ষোভ: নিহতের সংখ্যা বেড়ে ৮

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা চার দিন ধরে চলা সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) রয়টার্সকে দেওয়া তথ্যে পাকিস্তানি কর্মকর্তারা এ তথ্য জানান। নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক রয়েছেন।


বিক্ষোভের সূত্রপাত হয় সোমবার, যখন মুজাফফরাবাদ ও আশপাশের শহর থেকে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। বিক্ষোভ ঠেকাতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই পুরো অঞ্চলে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ, ফলে বাইরের দুনিয়া পরিস্থিতির পূর্ণ চিত্র জানতে পারছে না।


রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা যায়, বুধবার মুজাফফরাবাদের একটি সেতুতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে এবং উত্তেজনাকর অবস্থায় রয়েছে।

বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে স্কুল, ব্যবসা ও গণপরিবহন। অঞ্চলটির বড় অংশ কার্যত স্থবির হয়ে পড়েছে।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিক্ষোভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তা শান্ত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। এছাড়া রাজনীতিবিদদের নিয়ে পৃথক একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার কাশ্মীরিদের সমস্যা সমাধানে আলোচনায় বসতে প্রস্তুত।

কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, "আশা করি, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হবে।"

এদিকে বিক্ষোভ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাজনৈতিক ও প্রশাসনিক শ্রেণির অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। নাগরিক অধিকার আন্দোলনের নেতা শওকত নওয়াজ মীর বলেন, "আমরা যখন বলি হাসপাতালে ওষুধ নেই, তখন কর্তৃপক্ষ অর্থের অভাব দেখায়। অথচ বিলাসবহুল জীবনের জন্য তাদের কোনো ঘাটতি নেই।"

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত