আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

ব্যাটারি শেষ হওয়ার সমস্যা? স্মার্টফোন সুরক্ষার উপায়গুলো জানুন

প্রতিটি ব্যাটারির একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও তাই। স্মার্টফোন ব্যবহারের ধরনের ওপর এর ব্যাটারির আয়ু নির্ভর করে। অনেকেই আছেন চার্জে দিয়েই গেম খেলতে থাকেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুবে যান। এতে কিন্তু ফোনের ব্যাটারি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত স্মার্টফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায়। এর আরও কিছু কারণ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে দীর্ঘদিন স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখতে পারবেন-


সারারাত চার্জ নয়

সারাদিন কাজকর্মের পর অধিকাংশ লোকই রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন। কিন্তু এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সঙ্গে সংযুক্ত থাকে। যাতে ধীরে ধীরে ব্যাটারির ওপর চাপ পড়ে এবং সেটির ক্ষতি হতে থাকে। যেমন ভরপেট খাওয়ার পর আরও বেশি খেলে বিপদ হয়ে যায়, অনেকটা সেরকম সমস্যাই এক্ষেত্রে দেখা যায়। তাই সারারাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখা একদমই উচিত নয়।

নতুন ফোন কিনেই ব্যবহার করবেন না


যখন নতুন কোনো স্মার্টফোন কেনা হয়, তখন সেটি কিছু পরিমাণ চার্জ সমেত আসে, যা দিয়ে বেশ কিছুক্ষণ কাজ চালানো সম্ভব হয়। ফলে লোকে নতুন স্মার্টফোন কেনার পর যেটুকু ব্যাটারি আছে, সেটুকু দিয়েই ফোনটি ব্যবহার করা শুরু করে দেন এবং সেটি শেষ হলে তারপরে চার্জ দেন। কিন্তু এই কাজটি করা একদমই উচিত নয়, এর ফলে ব্যাটারির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই নতুন ফোন কেনা মাত্রই সেটিকে ফুল চার্জ করে নেওয়ার পর তবেই ব্যবহার করা শুরু করুন।

যখন-তখন ফোনে চার্জ দেবেন না

ফোন কখন চার্জে দেবেন সেটার ওপরেও কিন্তু ব্যাটারির দীর্ঘায়ু অনেকটাই নির্ভর করে। অনেকেই যখন-তখন ফোনে চার্জ দেন; কেউ কেউ কিছুটা চার্জ শেষ হওয়ার পর অর্ধেক চার্জ থাকা অবস্থাতেই ফোন চার্জে বসিয়ে দেন, আবার অনেকেই ফোনের ব্যাটারি একদম শূন্যে পৌঁছলে তবেই তাতে চার্জ দেন। কিন্তু এই কাজগুলি করা একেবারেই অনুচিত। এখনকার দিনে বেশিরভাগ ফোনেই লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকে, তাই সেই ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য যথাসময়ে চার্জ দেওয়া একান্ত আবশ্যক। বিশেষজ্ঞদের মতে, সব স্মার্টফোনই একটি নির্দিষ্ট সময়ে লো ব্যাটারি ওয়ার্নিং দেয়, তাই সেটি দেওয়া মাত্রই ফোনটিকে চার্জে বসিয়ে দেওয়া উচিত।

ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ বন্ধ রাখুন

এখনকার দিনে স্মার্টফোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল বিভিন্ন অ্যাপ। অ্যাপ ব্যবহার করা হয়ে গেলেও অনেকেই সেগুলিকে বন্ধ করতে ভুলে যান। ফলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ও ফোনের ব্যাটারি ক্ষয় করে। তাই ফোন ব্যবহার বন্ধ করার আগে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কি না সেটি অবশ্যই চেক করে নিন।

চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার করবেন না

এমন অনেকেই আছেন যারা ফোন চার্জে বসিয়েও সেটিকে ব্যবহার করেন। কিন্তু চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির ওপর ব্যাপক চাপ পড়ে, ফলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে, এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। তাই চার্জ দেওয়ার সময় কখনোই ফোন ব্যবহার করবেন না।

ফাস্ট চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন

মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলি ব্যবহার করলে দেখা যায় যে স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। কিন্তু অযথা ফাস্ট চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, সেইসঙ্গে ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায় এবং আস্তে আস্তে ফোনটিও খারাপ হয়ে যায়। তাই এই ধরনের চার্জার কখনোই ব্যবহার করবেন না।

সব সময় নিজস্ব চার্জার

প্রতিটি ফোনের ব্যাটারির একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনটির সঙ্গে একটি উপযুক্ত চার্জার প্রোভাইড করা হয়। স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে স্মার্টফোনের সঙ্গে থাকা চার্জারটিই ব্যবহার করা উচিত।

সপ্তাহে একবার ফোন অন-অফ করুন

অনেক স্মার্টফোন বিশেষজ্ঞের মতে, ফোন সপ্তাহে অন্তত একবার অন-অফ করা উচিত। এর ফলে স্মার্টফোনতে থাকা অনেক সমস্যা সমাধান হয়ে যায়। যার ফলে ব্যাটারির আয়ুও বেড়ে যায়। তাই ব্যাটারি ভালো রাখতে এই কাজটি করতে পারেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত