আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

গর্ভবতী নারী এবং সদ্যোজাত শিশুদের শরীরে এন্টিবডি তৈরি করতে সক্ষম করোনা টিকা: গবেষণা

গর্ভবতী নারী এবং সদ্যোজাত শিশুদের শরীরে এন্টিবডি তৈরি করতে সক্ষম করোনা টিকা: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকা গর্ভবতী নারী ও স্তন্যপান করাচ্ছেন এমন মায়েদের করোনা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সদ্যোজাত শিশুদের শরীরেও সুরক্ষা এন্টিবডি তৈরি করতে সক্ষম। সম্প্রতি নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) আমেরিকান জার্নাল অব অবস্টেট্রিকস এন্ড গাইনেকোলজিতে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। মাসাচুসেটস জেনারেল হাসপাতাল, ব্রিগহাম এন্ড ওমেন’স হসপিটাল এবং দ্য র‍্যাগন ইনস্টিটিউট অব এমজিএইচ, এমআইটি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছেন।

ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা গ্রহণ করেছেন এমন ১৩১ জন নারীর উপর গবেষণাটি চালিয়েছে গবেষক দল। এদের মধ্যে ৮৪ জন গর্ভবতী, ৩১ জনের সদ্যোজাত শিশু রয়েছেন এবং ১৬ জন গর্ভবতী ছিলেন না এমন নারীদের কাছ থেকে ডিসেম্বর ১৭ থেকে মার্চ ২ পর্যন্ত নমুনা সংগ্রহ করেন গবেষকরা।   

গবেষকরা নমুনা পরীক্ষা করে দেখতে পান, গর্ভবতী ও সদ্যোজাত শিশু রয়েছে এমন নারীদের শরীরে করোনার টিকা এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। গর্ভবতী নয় এমন নারীদের শরীরে এন্টিবডি তৈরি হওয়ার হার আর গর্ভবতী কিংবা সদ্যোজাত শিশু রয়েছে এমন নারীদের শরীরে এন্টিবডি তৈরির হার প্রায় একই রকম।    

র‍্যাগন ইউনিভার্সিটির মেডিসিনের প্রফেসর গ্যালিট অল্টার বলেন, ‘ফাইজার- বায়োএনটেক এবং মডার্নার টিকা গর্ভবতী ও স্তন্যপান করাচ্ছেন এমন মায়েদের জন্য বেশ কার্যকরী’।

গবেষণায় আরো দেখা গেছে, গর্ভবতী নারী কিংবা স্তন্যপান করানো মায়েদের পাশাপাশি সদ্যোজাত শিশুদের শরীরেও এন্টিবডি তৈরি করে করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা।  

রিগ্যাল অল্টার বলেন, ‘যেসব মায়েরা গর্ভবতী অবস্থায় টিকা নিয়েছেন, তাদের শিশুদের শরীরে বেশ ভালো রকমের এন্টিবডি তৈরি হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে’।

গবেষণায় যেসব নারী যুক্ত ছিলেন, তাদেরকে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) অনুমোদিত ভি-সেইফ টুল দেওয়া হয়েছে, যার মাধ্যমে টিকা নেওয়ার পর এর কার্যকারীতা ও অন্যান্য আনুষাঙ্গিক বিষয়াদি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, করোনার টিকার কারণে গর্ভবতী মায়েদের মধ্যে ব্যতিক্রম কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার টিকা- দুইটিই গর্ভবতী নারী ও স্তন্যপান করানো মায়েদের শরীরে এন্টিবডি উৎপন্ন করতে সক্ষম হলেও মডার্নার টিকা শিশুদের মধ্যে এন্টিবডি তৈরি করতে বেশি ভূমিকা রাখে বলে গবেষণায় দেখা গেছে। মডার্নার টিকায় যারা গ্রহণ করেছেন, তাদের শিশুদের শরীরে আইজিএ নামক উচ্চ এন্টিবডির উপস্থিতি লক্ষ্যনীয় ছিলো বলে গবেষণায় উঠে এসেছে।

এর আগে সিডিসি জানায়, গর্ভবতী নারীরা করোনা আক্রান্ত হলে এটি মারাত্মক ফলাফল বয়ে আনতে পারে। করোনার কারণে গর্ভবতী নারীদের শারীরিক অসুস্থতার ঝুঁকি অনেক বেড়ে যায়, একই সাথে প্রি-টার্ম বার্থের ঝুঁকিও বেড়ে যায়।

সিডিসি জানিয়েছে, তারা ১৩ হাজার গর্ভবতী নারীর উপর ফাইজার-বায়োএনটেক, মডার্না এবং জনসন এন্ড জনসনের টিকা প্রয়োগ করে পরীক্ষা করে দেখবে।

এই প্রসঙ্গে র‍্যাগন অল্টার বলেন, ‘টিকার কার্যকারীতা পরীক্ষা করার বিষয়টি খুব জরুরি। কারণ আমরা শুধু একটি নয়, বরং একইসাথে দুইটি প্রাণ রক্ষা করতে চাইছি’।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত