আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

১২ থেকে ১৫ বছরের শিশুদের করোনা সুরক্ষায় শতভাগ কার্যকরী ফাইজারের টিকা

১২ থেকে ১৫ বছরের শিশুদের করোনা সুরক্ষায় শতভাগ কার্যকরী ফাইজারের টিকা

ছবি: এলএবাংলাটাইমস

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, তাদের তৈরি টিকা ১২ থেকে ১৫ বছর বয়েসী শিশুদের করোনা থেকে সুরক্ষা দিতে ও শরীরে এন্টিবডি তৈরি করতে শতভাগ সক্ষম। একই সাথে টিকাটি সম্পূর্ণ নিরাপদ।

বুধবার (৩১ মার্চ) ১২ থেকে ১৫ বছর বয়েসী শিশুদের উপর চালানো টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে ফাইজার ও বায়োএনটেক। সেই ফলাফলের উপর ভিত্তি করে ফাইজার ও বায়োএনটেক দাবি করেছে, ‘শিশুদের উপর তাদের তৈরি করোনার টিকার কার্যকারীতার হার ১০০ শতাংশ’।

আগামী সপ্তাহে ‘ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ)’ কাছে জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদন পাওয়ার জন্য আবেদন জানাবে ফাইজার ও বায়োএনটেক। ইতোমধ্যে ১৬ বছর বয়েসীদের উপর টিকাটি প্রয়োগের অনুমোদন দিয়েছে এফডিএ। তবে ১৬ বছরের কম বয়েসী শিশুদের উপর চালানো ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল এবারই প্রথম প্রকাশ পেয়েছে।

ফাইজারের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ আলবার্ট বোরলা এক বিবৃতিতে জানিয়েছেন, আসন্ন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই ১২ থেকে ১৫ বছর বয়েসী শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে।

ফাইজার ও বায়োএনটেক জানিয়েছে, ১২ থেকে ১৫ বছর বয়েসী ২ হাজার ২৬০ জন শিশুর উপর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। এদের মধ্যে ১৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ছিলো। এদের শরীরে পরীক্ষামূলকভাবে টিকার ডোজ প্রয়োগ করা হলেও বাকিদের কোনো টিকা দেওয়া হয়নি। পরবর্তীতে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, শিশুদের করোনা থেকে রক্ষা করতে এবং শরীরে এন্টিবডি তৈরি করতে ফাইজার ও বায়োএনটেকের টিকা ১০০ ভাগ সফল।

একই সাথে টিকাটির কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। ১২ থেকে ১৫ বছর বয়েসী শিশুদের উপর কার্যকারীতা পরীক্ষার ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়ার রেকর্ড লিপিবদ্ধ করা হয়নি, তবে ১৬ থেকে ২৫ বছর বয়েসী বাসিন্দাদের ফলাফলে দেখা গেছে- টিকার উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ৬০ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা নেওয়ার স্থানে ব্যথা, মৃদু জ্বর ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেওয়ার তথ্য রয়েছে।

একই সাথে প্রথম ডোজ নেওয়ার এক মাস পর শরীরে এন্টিবডি তৈরির হার কেমন, সেটিও পরীক্ষা করে দেখেছে প্রতিষ্ঠানটি। দেখা গেছে, ১৬ থেকে ২৫ বছর বয়েসীদের শরীরে এন্টিবডি তৈরির হার ও ১২ থেকে ১৬ বছর বয়েসী শিশুদের শরীরে এন্টিবডি তৈরির হার প্রায় সমান।

আলবার্ট বোরলা জানিয়েছেন, ‘আগামী সপ্তাহে এফডিএ’র অনুমোদনের জন্য আবেদন করা হবে এবং আসন্ন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই টিকা দেওয়া শুরু যাওয়ার সম্ভাবনা রয়েছে’।

এদিকে, গত সপ্তাহে ৬ মাস বয়েসী শিশুদের উপর টিকার কার্যকারীতা পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছে ফাইজার ও বায়োএনটেক।

এলএবাংলাটাইমস/ওএম    

শেয়ার করুন

পাঠকের মতামত