আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৫০ অঙ্গরাজ্যেই ছড়িয়ে গেছে 'ইউকে' ভ্যারিয়েন্ট

৫০ অঙ্গরাজ্যেই ছড়িয়ে গেছে 'ইউকে' ভ্যারিয়েন্ট

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাজ্য থেকে সর্বপ্রথম ছড়ানো কেন্ট স্ট্রেইন খ্যাত B.1.1.7 ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে গেছে বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১৫ হাজার বাসিন্দা এই স্ট্রেইনে আক্রান্ত রয়েছেন। ব্রিটেন থেকে ছড়ানো এই ভ্যারিয়েন্ট সাধারণ ভাইরাস থেকে আরো দ্রুত ছড়াতে পারে আরো অধিক প্রাণঘাতী বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ফ্লোরিডাতে সবচেয়ে বেশি সংখ্যক বাসিন্দা নতুন এই স্ট্রেইনে আক্রান্ত রয়েছে। এখন পর্যন্ত ফ্লোরিডায় ৩ হাজার ১৯২ জন বাসিন্দা কেন্ট স্ট্রেইনে আক্রান্ত রয়েছে। এরপরই আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশিগান- ১ হাজার ৬৪৯ জন। সাম্প্রতিক সময়ে মিশিগানের সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে এই কেন্ট স্ট্রেইনের ভূমিকা রয়েছে বলেও জানা গেছে।

কেন্ট ভ্যারিয়েন্ট ছাড়াও আরো দুইটি ভ্যারিয়েন্ট আছে যেগুলো সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য বিপদজনক হয়ে উঠছে বলে জানিয়েছে সিডিসি। সিডিসি জানিয়েছে, সম্প্রতি ওয়াশিংটন ডিসিসহ আরো ৩২টি অঙ্গরাজ্যে ৩৭৪ জন বাসিন্দার শরীরে সাউথ আফ্রিকা থেকে ছড়ানো ভ্যারিয়েন্ট B.1.351 শনাক্ত হয়েছে। এছাড়া আরো ২৫টি অঙ্গরাজ্যে ২৮৯ জনের শরীরে ব্রাজিলের ভ্যারিয়েন্ট P.1 এর অস্তিত্ব শনাক্ত হয়েছে।

সিডিসি জানিয়েছে, দেশজুড়ে কতোজনের শরীরে এই স্ট্রেইনগুলোর অস্তিত্ব পাওয়া যাবে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। শুধু যাদের করোনা পরীক্ষায় ফলাফল পজেটিভ এসেছে, তাদের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে, স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, তরুণদের মধ্যে করোনার সংক্রমণের ঝুঁকি কম হলেও তারা B.1.1.7 স্ট্রেইনে সহজেই আক্রান্ত হবে- এমন সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে করোনার টিকাদান কর্মসূচিতে বেশিরভাগ টিকা দেওয়া হয়েছে ৬৫ বছর ও এর বেশি বয়েসী বাসিন্দাদেরকে। এখনো তরুণদের মধ্যে কয়েক শতাংশকে এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

মিশিগানসহ বিভিন্ন অঙ্গরাজ্যে তরুণ, বিশেষ করে যাদের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে- তারাই বেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এছাড়া শিশুদের ক্ষেত্রেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ফ্লোরিডা, অরেঞ্জ কাউন্টিতে এসব অঞ্চলেও ১৮ থেকে ২৫ বছরের তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত