আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

শিলিগুড়ির হোটেলে টালিউড অভিনেত্রী পায়েলে ঝুলন্ত লাশ

শিলিগুড়ির হোটেলে টালিউড অভিনেত্রী পায়েলে ঝুলন্ত লাশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ির একটি হোটেলের রুম থেকে উদ্ধার হলো টালিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। একাধিক ওয়েব সিরিজ এবং সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা যায়।

৫ সেপ্টেম্বর, বুধবার ঘটনাটি ঘটে ভারতের শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের একটি হোটেলে। জানা গেছে, ৪ সেপ্টেম্বর, মঙ্গলবার শিলিগুড়ি এসেছিলেন পায়েল।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে শিলিগুড়ির একটি হোটেলে ওঠেন পায়েল। হোটেল কর্তৃপক্ষকে জানায় পরের দিন সকালে গ্যাংটক যাবেন তিনি। তাকে সকাল ৭টায় ডেকে দিতে বলেছিলেন হোটেল কর্মীদের।

বুধবার সকাল ৭টায় তাকে হোটেল কর্তৃপক্ষ থেকে ডাকা হলে কোনো সাড়া মেলেনি। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না মেলায় শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়।

পুলিশ হোটেলে আসলে ভাঙা হয় পায়েলের রুমের দরজা। উদ্ধার করা হয় পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ।

কী কারণে আত্মহত্যা করলেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে শিলিগুড়ি পুলিশ জানায়। তবে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন পায়েল বলে ধারণা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত