আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কানাডায় ‘দেবী’

কানাডায় ‘দেবী’

দেশের দর্শক হৃদয় জয় করে সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘দেবী’ ছবিটি। সেখানকার বাঙালিরা ছবিটির বেশ প্রশংসা করেছেন। এবার ছবিটি কানাডায় মুক্তি পেল।

বাংলাদেশের সিনেমার পথিকৃত আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে দেবী শুক্রবার (১৬ নভেম্বর) মুক্তি পায়। কানাডার দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে দেবী।

কানাডার আরো ৪টি শহরে উইনিপেগ, এডমন্টন,ক্যালগেরি,সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনে দেবী মুক্তি পাবে ৩০ নভেম্বর। এই ৪ টি শহরের পাশাপাশি অটোয়া ও সাস্কাটুন এর একটি করে সিনেপ্লেক্স লোকেশনেও ৩০ তারিখ থেকে দেখা যেতে পারে দেবী।

অনম বিশ্বাস নির্মিত ছবিটির প্রযোজনায় আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি নির্মাণ করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তার উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

মনস্তাত্ত্বিক ও প্রচণ্ড যুক্তিনির্ভর ‘দেবী’ ছবির গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকেরসহ আরও অনেকে। ছবিটি নির্মাণের জন্য ২০১৫-২০১৬ অর্থবছরের সরকারি অনুদান পান জয়া আহসান।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত