আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

অভিনয়ে বিরতির কারণ জানালেন বিপাশা

অভিনয়ে বিরতির কারণ জানালেন বিপাশা

বলিউড অভিনেত্রী বিপাশা বসু। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে গত চার বছর ধরে সিনেমা থেকে দূরে তিনি। আদাত সিনেমার মধ্য দিয়ে আবারো পর্দায় ফিরছেন বিপাশা।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যালোন সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন এ অভিনেত্রী। সিনেমা থেকে দীর্ঘ বিরতি প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিপাশা বলেন, ‘স্কুল জীবন শেষ করেই ১৫ বছর বয়স থেকে আমি কাজ করছি, প্রথম তিন বছর মডেলিং করেছি। ১৯ বছর বয়স থেকে শুরু করে এখনো সিনেমা করছি। আমি অনেকদিন ধরে অভিনয় করছি। আমি পরিবারের সঙ্গে কাটানোর জন্য খুব কম সময়ই পেয়েছি। বিয়ের পর আবারো পরিবারের সঙ্গে মিশতে পেরেছি এবং তাদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। বাবা-মা ও পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো সবার প্রয়োজন।’

তারকাখ্যাতি হারানোর ভয় করেন কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কখনোই হতাশাগ্রস্ত ব্যক্তি ছিলাম না। আমি খুবই সৌভাগ্যবান মেয়ে এবং সবসময়ই নিজের মতো করে জীবনযাপন করেছি, ইন্ডাস্ট্রির প্রথা অনুসারে নয়। আমার চলাফেরার জন্য ক্যারিয়ারে শুরুতে আমাকে বোহেমিয়ান বলা হতো। তারকাখ্যাতি হারানোর ব্যাপারে জানা নেই তবে দর্শকের সংস্পর্শে থাকা ও তাদের প্রশংসা পাওয়ার সুযোগ হারানোর ভয় অবশ্যই করি।’

থ্রিলার ঘরানার আদাত সিনেমাটি পরিচালনা করছেন ভূষণ প্যাটেল। এটি প্রযোজনা করছেন গায়ক মিকা সিং। বিপাশা ছাড়াও এতে অভিনয় করছেন করণ সিং গ্রোভার, সোনালী রাউত, নাতাশা সুরি, ভিভান বাতেনা প্রমুখ। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত