আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

কাঁদছেন মাহি

কাঁদছেন মাহি

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। গেল কয়েক বছর ধরে সিনেমা নির্মাণ বিরাট আকারে কমেছে। প্রযোজকদের অভিযোগ তারা সিনেমা হল থেকে ঠিকমতো অর্থ পান না। অনেকেই দাবি করেছেন, দর্শক সিনেমা দেখলেও হল মালিকরা ঠিকমতো তাদের টাকা পরিশোধ করেন না।

অন্যদিকে হল মালিকদের অনেকেরই দাবি, দেশি সিনেমা দর্শক দেখছে না। যদিও সরেজমিনে তাদের এই কথার পুরোপুরি সত্যতা পাওয়া যায়নি। বরং দর্শকদের অভিযোগ এই যে সিনেমা হলের পরিবেশ ভালো নয়।

এমন অভিযোগ পাল্টা অভিযোগে সিনেমা নির্মাণ কমেছে। এসব নিরাশার গল্পের মাঝেই নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ‘আনন্দ অশ্রু’ নামে ছবির শেষ অংশের কাজ শুরু করেছেন। এই ছবির মাধ্যমে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে আছেন নায়ক সাইমন সাদিক।

রাধারমণের ‘ভ্রমর কইও গিয়া’ বিরহের এই গানটির সঙ্গে পারফর্ম করেছেন মাহিয়া মাহি। পরিচালক নিজের ফেসবুকে শুটিং এর স্থিরচিত্র প্রকাশ করেছেন।

পরিচালক জানান, রাধারমণ দত্তের লেখা কালজয়ী ‘ভ্রমর কইও গিয়া’ গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। এতে কণ্ঠ দিয়েছেন খেয়া। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম।

উল্লেখ্য, শিবলী সাদিক পরিচালিত ১৯৯৭ সালে মুক্তি পায় ‘আনন্দ অশ্রু’ নামের সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন সেসময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। মাহি-সাইমনের ছবিটি একই নামে নির্মিত হলেও কাহিনি বা ঐ ছবির সঙ্গে কোনও মিল থাকছে না বলে নিশ্চিত করেছেন পরিচালক মানিক।

শেয়ার করুন

পাঠকের মতামত